শুধু ব্যাট হাতে তাণ্ডব নয়। মাঠের বাইরে কীভাবে মন জিততে হয়, তা ভালোভাবেই জেনে গিয়েছে বৈভব সূর্যবংশী। আসলে তো সমর্থকরা ছাড়া যে কোনও তারকা মূল্যহীন। আর ১৫ বছর বয়সেই বৈভবের ভক্ত প্রচুর। যার প্রমাণ দেখা গেল দলীপ ট্রফির ফাইনালে। কেউ বাইরে দিল টুপি, কেউ বাড়িয়ে দিল সাধের ফোন। আর ধৈর্য ধরে সবাইকে সময় দিল বৈভব।
চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে দলীপ ট্রফি ফাইনাল চলছে। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভালো জায়গায় পূর্বাঞ্চল। সেঞ্চুরি করেছেন অধিনায়ক ঈশান কিষান। অন্যদিকে মহম্মদ সিরাজের বলে চার-ছক্কা হাঁকায় ১৫ বছর বয়সি ব্যাটার। মাত্র ৩৭ বলে ৪৪ রানে আউট হয়। ৫টি চারের পাশাপাশি ছিল ১টি ছক্কা।
আরও পড়ুন:
ম্যাচের পর সব ক্রিকেটার ড্রেসিংরুমে ফিরে যান। কিন্তু বৈভব ফেরেনি। চিপকের দর্শকরা তার জন্য অপেক্ষা করছিল। জালের ফাঁক দিয়ে ‘বিস্ময় প্রতিভা’র ছবি বা সইয়ের অপেক্ষায় ছিলেন অনেক দর্শক। বৈভবকে কাউকে হতাশ করেনি। নীল জার্সি ও শর্টস পরে দর্শকদের দিকে যায়। টুপি, জার্সি, খাতা এগিয়ে দেন ভক্তরা। এর মধ্যে একজন তো দামি মোবাইল বাড়িয়ে দেন সইয়ের জন্য। মোবাইল দেখে প্রথমে যেন কিছুটা অবাক হয়। ফোনটা উলটে দেখে। তারপর অটোগ্রাফ দেয়। তখন দর্শকদের মধ্যে থেকে শুধুই বৈভবের নামে জয়ধ্বনি।
When Chepauk cleared its throat for a glimpse of Vaibhav Sooryavanshi and {the teenager} obliged. pic.twitter.com/ZiUSrLW3a5
— Venkata Krishna B (@venkatatweets) September 6, 2026
দলীপ ফাইনালে মহম্মদ সিরাজ, ঈশান কিষান, তিলক বর্মা, মহম্মদ শামির মতো তারকারা খেলছেন। কিন্তু এত ভিড় শুধু বৈভবের জন্য। যা বুঝিয়ে দেয়, ১৫ বছর বয়সেই কতটা জনপ্রিয়তা অর্জন করেছে। তবে সমর্থকদের জন্য ঠিক সময় বের করেছে সে। আবার মাঠে তিলক বর্মার ‘স্লেজিং’য়ের পালটা তেড়েফুঁড়েও উঠেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
