এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের

এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নরওয়ে: ২ (হালান্ড ২) 
ব্রাজিল:  ১ (নেইমার)
ষষ্ঠবারের চেষ্টাতেও হেক্সার স্বপ্নপুরণ হল না ব্রাজিলের। ইউরোপীয় অভিশাপ কাটিয়ে উঠতে পারলেন না ভিনিসিয়াস-নেইমাররা। নরওয়ের কাছে ২-১ হেরে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। বলা ভালো, আর্লিং হালান্ডের কাছে হেরে বিদায় নিল সাম্বা বয়েজ। ছন্নছাড়া ফুটবল, একাধিক সুযোগ নষ্ট, ঢিলেঢালা রক্ষণের খেসারত দিতে হল কার্লে আন্সেলোত্তির ছেলেদের।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিল সমর্থকরা। মাঠে একে একে বিষণ্ণতায় ডুবতে দেখা গেল নেইমার-ভিনিসিয়াসদের। গ্যালারিতে যে সমর্থকরা কিছুক্ষণ আগে পর্যন্ত হলুদ পতাকার হিল্লোল তুলছিলেন, তাঁদের চোখেমুখে অবিশ্বাসের ছায়া। হবে নাই বা কেন সেই ২০০২ সাল থেকে যে স্বপ্ন তাঁরা লালন-পালন করে আসছেন, আবারও সেই স্বপ্ন ভেঙে চুরমার। এবারেও হল না। হয়তো হওয়ার কথাও ছিল না। এই ব্রাজিলিয় দলকে কেউই ফেভারিট ধরছিলেন না। এই ব্রাজিলিয়ান দলের মধ্যে ব্রাজিলিয় ডিএনএ-ও ছিল না।

[প্রিয় পাঠক এই খবরটি সদ্য প্রকাশিত। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *