একা সিদ্ধান্ত নেননি জ্ঞানেশ, SIR সংক্রান্ত সমস্ত নির্দেশই সর্বসম্মত! সুপ্রিম কোর্টে জানাল কমিশন

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ খারিজ করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার সুপ্রিম কোর্টে একটি হলফনামায় কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত তিনটি সিদ্ধান্তই তিন কমিশনারের সর্বসম্মতিতে নেওয়া হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনারের কার্যপদ্ধতি এবং এসআইআর-সংক্রান্ত ফর্মে আনা পরিবর্তনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতেই এদিন হলফনামা জমা দেয় কমিশন। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাকি দুই কমিশনের মতভেদের অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন। হলফনামায় তারা আরও জানিয়েছে, উত্থাপিত অভিযোগগুলি সম্পূর্ণভাবে একটিমাত্র সংবাদ প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা হয়েছে।কমিশন স্পষ্ট করেছে, অভ্যন্তরীণ আলোচনার সময় মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কোনও নির্বাচন কমিশনারের দেওয়া পরামর্শ, পর্যবেক্ষণ বা প্রশ্নগুলিকে কমিশনের সিদ্ধান্ত হিসাবে গণ্য করা যায় না।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *