‘এই প্রশ্ন অনুষ্ঠান সংক্রান্ত’? সলমন প্রসঙ্গ উঠতেই পাপারাজ্জিদের চোখরাঙানি আরবাজের, ভাইরাল ভিডিও

রাজ্য/STATE
Spread the love


শুক্রবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলমনের ভাই আরবাজ খান। অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই সেলেব পাপারাজ্জিদের বলয়ে আটকে পড়েন আরবাজ। প্যাপেদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেও সলমন প্রসঙ্গ উঠতেই ভোলবদল অভিনেতার! পাপারাজ্জিদের একপ্রকার এড়িয়ে চলে যান, আবার ফিরে এসে ছবি শিকারিদের পালটা প্রশ্ন করেন, এই প্রশ্ন কোনওভাবে অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত? এরপর সোজা অনুষ্ঠানে যোগ দেন আরবাজ। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে আরবাজ খানের কয়েক সেকেণ্ডের সেই ক্লিপিং।

এই ভিডিও ঘিরে অনেকের মনে আবার প্রশ্ন জাগছে দুই ভাইয়ের সম্পর্ক ঠিক আছে তো? সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সলমনকে নিয়ে পাপারাজ্জিরা ঠিক কী প্রশ্ন করেছেন সেটা স্পষ্ট নয়। তবে আরবাজের কণ্ঠে একদম পরিষ্কার, ‘এক্সকিউস মি। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ।’ যার বাংলা তর্জমা করলে হয়, মাফ করুন। অসংখ্য ধন্যবাদ। এরপর ছবি তোলার জন্য যথাস্থানে এগিয়ে যান আরবাজ।

আরও পড়ুন:

হঠাৎ করেই ইউ টার্ন নিয়ে ফিরে এসে পাপারাজ্জিদের জিজ্ঞেস করেন, “এই প্রশ্নটা গয়না প্রসঙ্গে? আজকের অনুষ্ঠানের সঙ্গে কোনওভাবে যুক্ত?” আসলে এই মুহূর্তে ‘বিগ বস ২০’র সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সলমন। ‘উইকেন্ড কা ভার’ পর্বে ভাই সোহেল খান, নাম না করে ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে সমালোচনার তীব্র নিন্দা করেন। সেই মন্তব্য নিয়েই আরবাজের প্রতিক্রিয়া চেয়েছিলেন পাপারাজ্জিরা।

কিন্তু, একটি অনুষ্ঠানে এসে অন্য প্রসঙ্গে কথা বলাটা পছন্দ করেননি আরবাজ। অভিনেতার জবাবেই তা স্পষ্ট, সে কথা বলাই বাহুল্য। অভিনেতার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। সলমনের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়েও উঠছে প্রশ্ন। কেন তিনি ভাইয়ের প্রসঙ্গ এড়িয়ে গেলেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এবিষয়ে আরবাজের তরফে কোনও সদুত্তর বা ব্যাখ্যা মেলেনি। তবে অনেকে আবার মনে করছেন, আরবাজ হয়ত ওই অনুষ্ঠানে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ্যবোধ করেননি। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *