ইংরেজি বাদ! কার্গিল শহিদের নামে হোক বারাকপুরের জনপ্রিয় রাস্তা, আর্জি কৌস্তভের

ইংরেজি বাদ! কার্গিল শহিদের নামে হোক বারাকপুরের জনপ্রিয় রাস্তা, আর্জি কৌস্তভের

রাজ্য/STATE
Spread the love


ঔপনিবেশিক মনোভাব, ব্রিটিশ-প্রীতি হয়েছে ঢের। এবার নিজের সংস্কৃতিকে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়ার সময়। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর বাংলার ঐতিহ্য অটুট রাখতে একাধিক পদক্ষেপ করেছে। তার মধ্যে অন্যতম বিদেশি নামের পথঘাটের নামবদল। এর জন্য ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবার নিজের সংসদীয় এলাকার এক জনপ্রিয় পথের নামবদলের আর্জি জানিয়েছেন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। কার্গিল শহিদের নামে সেই রাস্তার নামকরণ করতে চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি চিঠি লিখেছেন।

বারাকপুরের মতো পুরনো জনপদের বেশ জনপ্রিয় রাস্তা সেন্ট্রাল রোড। স্টেশন সংলগ্ন দীর্ঘ রাস্তার দু’ধারে প্রচুর পুরনো বাড়ির পাশাপাশি গড়ে উঠেছে আধুনিক সব আবাসন। সবদিক থেকে উন্নত এলাকা। এই সেন্ট্রাল রোডের নামেরই পরিবর্তন চান বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁর প্রস্তাব, এখানকার বাসিন্দা শহিদ জওয়ান শেখর ঘোষকে শ্রদ্ধা জানাতে এবং স্মরণে রাখতে তাঁর নামে সেন্ট্রাল রোড হোক ‘ক্যাপটেন শেখর ঘোষ সরনি’। এই মর্মে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।

আরও পড়ুন:

রাস্তার নামবদলের আর্জিতে মুখ্যমন্ত্রীকে চিঠি কৌস্তভের

বারাকপুরের মতো পুরনো জনপদের বেশ জনপ্রিয় রাস্তা সেন্ট্রাল রোড। স্টেশন সংলগ্ন দীর্ঘ রাস্তার দু’ধারে প্রচুর পুরনো বাড়ির পাশাপাশি গড়ে উঠেছে আধুনিক সব আবাসন। সবদিক থেকে উন্নত এলাকা। এই সেন্ট্রাল রোডের নামেরই পরিবর্তন চান বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁর প্রস্তাব, এখানকার বাসিন্দা শহিদ জওয়ান শেখর ঘোষকে শ্রদ্ধা জানাতে এবং স্মরণে রাখতে তাঁর নামে সেন্ট্রাল রোড হোক ‘ক্যাপটেন শেখর ঘোষ সরনি’। এই মর্মে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। বিধায়কের প্রস্তাব বিবেচনা করে তা গ্রহণ অথবা খারিজ করার কথা কার্তিক মহারাজের নেতৃ্ত্বাধীন কমিটির।

২০০০ সালের আগস্টে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন ক্যাপটেন শেখর ঘোষ। এই বীরসন্তান ছিলেন বারাকপুরের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীতে সেকেন্ড শিখ রেজিমেন্টে কর্মরত ছিলেন। দেশের সীমান্ত রক্ষায় মাত্র ২৪ বছর বয়সে শহিদ হন তিনি। তাঁকেই স্মরণে রেখে কৌস্তভের প্রস্তাব, এলাকার জনপ্রিয় রাস্তার নাম হোক শহিদ জওয়ানের নামে। মাস খানেক আগেই কলকাতার পরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’-এর নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ রুখে দেওয়া গোপাল মুখোপাধ্যায়ের নামে। নতুন নাম ‘গোপাল মুখার্জি অ্যাভিনিউ’। এবার কি সেই আদলে ‘সেন্ট্রাল রোড’ হয়ে যাবে ‘ক্যাপটেন শেখর ঘোষ সরণি’? এলাকাবাসী এখন এনিয়ে আলোচনায় মেতেছেন। এই প্রশ্নও উঠছে, কৌস্তভ নিজে যে ‘ওল্ড ক্যালকাটা রোডে’র বাসিন্দা, সেই ইংরেজি নাম কি বদলের দাবি তুলবেন?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *