আর জি করের ছায়া! এবার পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ‘ধর্ষণ’

আর জি করের ছায়া! এবার পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ‘ধর্ষণ’

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সৈকত মাইতি, পাঁশকুড়া: আর জি কর হাসপাতালের ছায়া পাঁশকুড়ার হাসপাতালে! হাসপাতালের মধ্যেই দুই মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল আরেক কর্মীর বিরুদ্ধে। ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

ঘটনাটি পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের। ওই হাসপাতালেই বেসরকারি সংস্থার মাধ্যমে কাজে নিযুক্ত দুই তরুণী। তাঁরা সম্পর্কে দুই বোন বলে জানা গিয়েছে। অভিযুক্ত শেখ জাইর আব্বাস খান ওই হাসপাতালেরই সিকিউরিটি ম্যানেজারের পদে কর্মরত। অভিযোগ, গতকাল, রবিবার রাতে কোনও এক ছুতোয় ওই দুই বোনকে ডেকেছিল ওই যুবক। হাসপাতালের মধ্যেই ওই যুবক তাঁদের ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু না জানাতে ভয় দেখানো হয়! 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *