‘আরও ১০ বছর খেলুক’, ভোল বদলে ধোনির প্রশংসায় যোগরাজ, এখনই অবসর চান প্রাক্তন সতীর্থ

‘আরও ১০ বছর খেলুক’, ভোল বদলে ধোনির প্রশংসায় যোগরাজ, এখনই অবসর চান প্রাক্তন সতীর্থ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


এবারই কি আইপিএলে শেষ অভিযান মহেন্দ্র সিং ধোনির? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটমহলে। আর এই নিয়ে মতপার্থক্য দু’জনের মধ্যে। একজন রবিচন্দ্রন অশ্বিন। ধোনির বহুদিনের সতীর্থ ও বিশ্বস্ত অস্ত্র। তিনি মনে করেন, মাহির এবার অবসর নিয়ে নেওয়া উচিত। অন্যদিকে রয়েছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ। তাঁর মতে, ধোনি আরও ১০ বছর খেলতে পারবে। এ যেন উলটপুরান।

এই বিষয়ে আরও খবর

ধোনির বয়স ৪৪। এই বয়সে এসে ফিটনেস একটা সমস্যা। তাই ধোনির অবসর নিয়ে জল্পনা চলেই। যা নিয়ে যোগরাজ বলেন, “ধোনি এখনও খেলছে। আরও ১০ বছর ও খেলে যেতে পারে। কারণ ও এখনও ফিট। শৃঙ্খলাবদ্ধভাবে ও নিয়ম মেনে চলে। আমি এখনও গায়ের জোর দেখে অবাক হই। ওকে অবসর নিতে বলার সাহস লোকজনের কী করে হয়? যদি শুধু ক্রিকেটের কথা বলতে হয়, তাহলে বলব ও অসাধারণ!” আসলে যোগরাজ বহুবার ধোনির সমালোচনা করেছেন। তাই যুবরাজের প্রাক্তন সতীর্থের প্রশংসায় অনেকেই অবাক।

অন্যদিকে ধোনির আরেক প্রাক্তন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের বক্তব্য, “ধোনিকে ইমপ্যাক্ট তালিকায় রাখার কোনও মানেই নেই। স্কোয়াডে থাকলে ওকে খেলাতেই হবে। যদি ও সেটা না যায়, তাহলে মরশুম জুড়ে খেলার দরকারই নেই। ধোনিকে নিয়েই যে চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ তৈরি হবে, তা নিয়ে কোনও সংশয় নেই। যদি সেটা না করতে চাও, তাহলে অবসর নিয়ে নাও।”

তবে ধোনি নিজে ৬০ বছর পর্যন্ত খেলতে চান। ভক্তদের আবেদন মোটেই ফেলে দিতে চান না ধোনি। একটি অনুষ্ঠানে তিনি বলেন, “৬০ বছর পর্যন্ত খেলে যাওয়াটা খুবই কঠিন।” তাতে তামিল অভিনেতা শিবকার্তিকেয়নের জবাব, “আপনার যা ফিটনেস রয়েছে, খেলাটা খুবই সহজ।” এহেন বক্তব্যে মাহি বলেন, “না ব্যাপারটা খুবই কঠিন। কিন্তু আমি চেষ্টা করব।”

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *