আরও বিপাকে আর জি করের ‘হুইসেল ব্লোয়ার’ আখতার আলি। তাঁর বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে চলেছে সিবিআই। এই মর্মে আজ মঙ্গলবার আলিপুর সিবিআই আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই পরিপ্রেক্ষিতে এদিন সিবিআইকে চার্জ ফ্রেম অনুমতি দেয়। আগামী ২৫ ফেব্রুয়ারি অভিযুক্ত আখতার আলির বিরুদ্ধে চার্জ ফ্রেম হবে। সেদিন তাঁকে আদালতে উপস্থিত থাকতে হবে বলেও নির্দেশে জানিয়েছে আলিপুর আদালত। অন্যদিক মৌখিকভাবে তদন্ত শেষের কথা বললেও প্রয়োজনে আগামিদিনে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে আরজি কর দুর্নীতি মামলায় পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে। তবে এক্ষেত্রে ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে কমিশন।
আর জি কর কাণ্ড নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি সেই সময় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের পাশাপাশি ইডি যাতে তদন্ত চালায় সেই আবেদন জানানো হয়। এরপরেই আদালতের নির্দেশে সিবিআই এবং ইডি তদন্ত চালাচ্ছে। মামলার তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও কয়েকজন ব্যবসায়ী। তদন্তে নেমে সিবিআই জানায়, আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত আখতারও। এরপরেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু আদালতে তারা দাবি করে, তদন্তের স্বার্থে বার বার আখতারকে সমন পাঠিয়ে তলব করা হয়েছিল। কিন্তু হাজিরা দেননি তিনি। এদিকে অসুস্থতাকে ঢাল করে হাই কোর্টে আগাম জামিনের জন্য আখতার আবেদন জানাচ্ছে বলেও আদালতে অভিযোগ জানায় সিবিআই।
আরও পড়ুন:
এরপরেই আর জি করের ‘হুইসেল ব্লোয়ার’ আখতার আলিকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে আদালতে আত্মসমর্পণ করলে ১৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই মেয়াদ শেষে আজ মঙ্গলবার ফের আখতার আলিকে আদালতে তোলা হয়।
এরপরেই আর জি করের ‘হুইসেল ব্লোয়ার’ আখতার আলিকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে আদালতে আত্মসমর্পণ করলে ১৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই মেয়াদ শেষে আজ মঙ্গলবার ফের আখতার আলিকে আদালতে তোলা হয়।
যদিও মামলার শুনানিতে এদিন জামিনের আবেদন জানাননি আখতার আলি। তবে সিবিআই তাঁর বিরুদ্ধে চার্জগঠনের জন্য আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত। আগামী ২৫ তারিখ আখতার আলির সঙ্গেই শশীকান্ত চন্দকের বিরুদ্ধে চার্জগঠন হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে সিবিআইয়ের দাখিল করা সাপ্লিমেন্টারি চার্জশিটের ২৯ নম্বর পাতায় আগামী দিনে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে সিবিআই। তবে এক্ষেত্রে তদন্তকারী সংস্থার যুক্তি, আগামী দিনে ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্ট পজিটিভ আসে, তাহলে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
