নেপালের ছায়া এবার আমেরিকায়। বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের জেরে অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর আড়াইতে নাগাদ কলোরাডো নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে যায়। নদী সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষরা জলের তোড়ে ভেসে যান। দুর্ঘটনার পর ৬২ জনকে উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত ২০ জনের কোনও খোঁজ মেলেনি। পাশাপাশি দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
