মার্কিন মুলুকে ইনফোসিস-ইউপ্রো-মাইক্রোসফটের চাকরি। বহু ভারতীয়র কাছে ‘স্বর্গে’র সমান। কিন্তু এবার সেই স্বর্গের দরজা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন প্রশাসন আটটি সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছ। বেআইনিভাবে এইচ ১বি ভিসার প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ উঠেছে সংস্থাগুলির বিরুদ্ধে। উল্লেখ্য, প্রত্যেকটি সংস্থাই বিপুল সংখ্যক ভারতীয় কর্মীকে আমরিকা উড়িয়ে নিয়ে যায়। এবার থেকে সেই পথ বন্ধ হবে বলেই নির্দেশ মার্কিন প্রশাসনের।
মাসকয়েক আগে প্রথম অভিযোগটা উঠেছিল কগনিজ্যান্টের বিরুদ্ধে। তদন্তকারীদের অনুমান, আমেরিকার একাধিক বিখ্যাত সংস্থা বেআইনিভাবে এইচ ১বি ভিসার প্রক্রিয়া সম্পন্ন করেছে। তার মধ্যেই অন্যতম কগনিজ্যান্ট। যদিও এই সংস্থাটিকে সেসময়ে দোষী তালিকায় রাখা হয়নি। কিন্তু দু’মাস ধরে তদন্তের পর মনে করা হয়েছে, কগনিজ্যান্টের বিরুদ্ধে ভিসায় অনিয়মের যথেষ্ট প্রমাণ রয়েছে। তারপর সংস্থার আবেদন করা পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম (PERM) সাসপেন্ড করে দেওয়া হয়। এবার সেই তালিকায় যোগ হল মাইক্রোসফট, টাটা, উইপ্রো, ইনফোসিস, অ্যাডোব, এইচসিএল এবং ক্যাপজেমিনির নামও। জানিয়ে দেওয়া হয়েছে, এই আটটি সংস্থা PERM-এ আবেদনও করতে পারবে না।
গ্রিন কার্ড পাওয়ার দিকে প্রথম ধাপ হিসাবে ধরা হয় PERMকে। মার্কিন মুলুকের সংস্থাগুলি এই PERM ব্যবহার করেই বিদেশি কর্মীদের চাকরি দেয়। তবে তার আগে সংস্থাটিকে প্রমাণ করতে হবে, মার্কিন নাগরিকদের মধ্যে এই কাজ করার যোগ্যতা নেই। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে, বিদেশি কর্মীদের কারণে মার্কিন নাগরিকদের কোনও ক্ষতি হবে না। কিন্তু মার্কিন প্রশাসনের মতে, মার্কিন নাগরিকদের কথা চিন্তা না করেই সংস্থাগুলি বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে এসেছে। সেই কর্মীরাও দেশে না ফিরে থেকে গিয়েছেন আমেরিকায়।
সর্বশেষ খবর
