‘আমার ভালোবাসা, শুধু তোমাকেই ভালোবাসি’, ‘দেশু ৭’র গানে শুভশ্রীকে আগলে রাজের রোম্যান্স

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


একদশকের বেশি সময়ের মান, অভিমানের বরফ গলিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন দেব, শুভশ্রীর। ‘দেশু ৭’ ঘোষণার মুহূর্ত থেকেঅ দেব, শুভশ্রী জুটির এই ছবি ঘিরে ভক্তমহলের উত্তেজনা একেবারে তুঙ্গে। ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই অ্যড্রিনালিন রাশের পারদও চড়ছে তা বললে অত্যুক্তি হবে না। নস্ট্যালজিয়া উসকে ‘তোর শুধু তোর’ গানে দেশুর রোম্যান্সে বুঁদ ভক্তরা। সেই স্রোতে গা ভাসালেন রাজ, শুভশ্রীও।

রবিবাসরীয় সকালে রোম্যান্টিক মুডে ‘রাজশ্রী’। শুভশ্রীকে আগলে বিয়ের আট বছর পরও ভালোবাসায় গদগদ রাজ। ব্যাকগ্রাউন্ডে ‘দেশু ৭’-এর ‘তোর শুধু তোর’ আর শুভশ্রীর প্রতি রাজের প্রেমের ইস্তেহার, ‘আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা’। এই মুহূর্তে ‘দেশু ৭’ টুরে চূড়ান্ত ব্যস্ত শুভশ্রী। কাজের ফাঁকে অবসর পেতেই পারিবারিক সময়  কাটানোর সঙ্গে ছবির প্রচারও সেরে ফেললেন ‘লেডি সুপারস্টার’!

আরও পড়ুন:

‘দেশু ৭’-এর শুটিং চলাকালীন ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ, শুভশ্রীর দাম্পত্যে চিড় ধরেছে। তাঁরা নাকি এক ছাদের তলায় থাকছেন না। দুই সন্তান নিয়ে শুভশ্রী দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকলেও, রাজ ঘরছাড়া। নিন্দুকের মুখে ছাই দিয়ে শহরের একটি অনুষ্ঠানে এসে নিজের হাতে শুভশ্রীকে মিষ্টি খাইয়ে দিয়েছেন রাজ।

সাম্প্রতিক অতীতেও বেশ কয়েকবার রাজ, শুভশ্রীর সংসার ভাঙার কানাঘুষো শোনা গিয়েছে। প্রতিবারই বিচ্ছেদ জল্পনা নস্যাৎ করে সুখী দাম্পত্যের নজির গড়েন। এবারও তার ব্যতিক্রম হল না তা বলাই বাহুল্য। একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায় রাজ পরিচালিত ‘সন্তান’য়ের সঙ্গে মুক্তি পেয়েছিল দেবের ‘খাদান’। সেসময় বক্স অফিসে দুজনের ঠান্ডা লড়াই কিন্তু, কারও নজর এড়িয়ে যায়নি।

‘ধূমকেতু’র প্রচারে শুভশ্রীর কাছে দেব তাঁর খারাপ লাগার কথা প্রকাশ্যে বলেছিলেন। এরপর দেবের কেরিয়ারের কুড়ি বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানেও ব্রাত্য ছিলেন রাজ। তবে ‘ধূমকেতু’ হোক বা ‘দেশু ৭’ ইন্ডাস্ট্রির উন্নতির স্বার্থে রাজ কখনও কোনও আপস করেন না তা বলাই বাহুল্য। রাজ শুভশ্রীর দাম্পত্যের মিষ্টি সম্পর্কের সমীকরণও তার অন্যতম কারণ সে কথা বলার অপেক্ষাই রাখে না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *