আত্মহত্যায় উসকানি দিচ্ছে এই সমস্ত পেশা! দেখে নিন তালিকা

আত্মহত্যায় উসকানি দিচ্ছে এই সমস্ত পেশা! দেখে নিন তালিকা

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঁচে থাকতে গেলে জীবনে অর্থের প্রয়োজন। আর অর্থ আসে জীবিকা নির্বাহ করে। কিন্তু পেশাই যদি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়! হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু কিছু পেশা রয়েছে, যা মানুষকে আত্মহত্যায় উসকানি দিচ্ছে। এমনটাই জানিয়েছেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক তথা গবেষক ডঃ ম্যাথিউ নক।

তিনি বলেন, “আমেরিকার প্রায় ১৫ শতাংশ মানুষ আত্মহত্যার কথা ভাবেন। তাঁদের এক তৃতীয়াংশ কখনও কখনও আত্মহত্যার চেষ্টা করেন। যারা চেষ্টা করে বেঁচে যান, তাঁদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন ফের চেষ্টা করেন। যাঁরা আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে গিয়েছেন, তাঁদের কি অনুশোচনা হয়েছে? প্রতি ৪ জনের মধ্যে ৩ জন জানিয়েছিলেন যে তাঁদের অনুশোচনা হয়েছে।”

কোন কোন পেশাগুলি আত্মহত্যায় উসকানি দিচ্ছে? ম্যাথিউয়ের মতে, পেশায় যাঁরা পুলিশ আধিকারিক, চিকিৎসক, জওয়ান এবং সেনাকর্মী – তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *