আত্মসমর্পণ কিষেনজির স্ত্রী সুজাতার! তেলেঙ্গানা পুলিশের কাছে ধরা দিলেন আরও তিন মাওবাদী

আত্মসমর্পণ কিষেনজির স্ত্রী সুজাতার! তেলেঙ্গানা পুলিশের কাছে ধরা দিলেন আরও তিন মাওবাদী

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মসমর্পণ করলেন কিষেনজির স্ত্রী সুজাতা। তেলেঙ্গানা পুলিশের কাছে তিনি ও তাঁর তিন মহিলা সঙ্গী ধরা দিয়েছেন বলে জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। গাদওয়াল অঞ্চলের বাসিন্দা সুজাতা খুব অল্প বয়সেই বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। ১৯৮৪ সালে তিনি প্রবীণ মাওবাদী নেতা মালোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজিকে বিয়ে করেছিলেন।

২০১১ সালে পশ্চিমবঙ্গে এক এনকাউন্টারে কিষেণজি নিহত হন। এরপর থেকেই দলে সক্রিয় হয়ে ওঠেন সুজাতা। বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে মোট ১০৬টি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, তিনি সব সময় একে-৪৭ নিয়ে ঘুরতেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *