আচমকা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের ইস্তফা, কারণ নিয়ে জোর জল্পনা

আচমকা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের ইস্তফা, কারণ নিয়ে জোর জল্পনা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


অন্তর্বর্তী উপাচার্য পদ থেকে পদত্যাগ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দীপককুমার রায়। বুধবার বিকালে ইমেল করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে উপাচার্যের পদ থেকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন দীপককুমার রায়। শুধু তাই নয়, কর্ণজোড়ায় জেলা প্রশাসন ক্যাম্পাসে উপাচার্যের সুরম্য বাংলো থেকে নিজের ব্যক্তিগত  সামগ্রী বের করে নেন। জানা গিয়েছে, কলেজপাড়ায় পুরনো ভাড়াবাড়িতে ফিরছেন বিদায়ী অস্থায়ী উপাচার্য। যদিও এব্যাপারে সদ্য পদত্যাগ করা উপাচার্য দীপককুমার রায় ফোনে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে সন্ধ্যায় উপাচার্যের ইস্তফাপত্রের প্রাপ্তিস্বীকার রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন,” বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে জরুরি মিটিং ডাকা হয়েছে। সেখানেই পরবর্তী সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে।”

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজ্য উচ্চশিক্ষা বিভাগের সম্পূর্ণ অনুমোদন ছাড়াই রাজ্যপাল সিভি আনন্দ বোস ২০২৩ সালের ২১ আগস্ট দীপককুমার রায়কে অন্তর্বর্তী উপাচার্য পদে নিয়োগ করেন। কিন্তু সেইসময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন।কিন্তু অদ্ভুতভাবে, সেই মুহূর্তে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে কোনরকম লিয়েনের আবেদন না করেই অস্থায়ী উপাচার্যের পদে দায়িত্ব গ্রহণ করেন।যদিও দায়িত্ব গ্রহণের অনেকদিন পর রেজিস্ট্রারের কাছে লিয়েনের জন্য আবেদনপত্র জমা দেন।

আরও পড়ুন:

কিন্তু অস্থায়ী উপাচার্য নিযুক্ত হওয়ার পর থেকেই দীর্ঘদিন এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) এর বৈঠক হয়নি। ফলে তাঁর লিয়েনের আবেদন মঞ্জুরের কোনরকম সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় বিনা লিয়েনেই প্রায় দুই বছর ছ’মাস উপাচার্যের পদ ভোগ করে শেষপর্যন্ত স্থায়ী উপাচার্য পদে অণর্ব সেনকে উচ্চশিক্ষা বিভাগ নিয়োগ করায় সিদ্ধান্ত চূড়ান্ত হতেই ছুটির দিনই পদত্যাগ করে উপাচার্যের পদ থেকে প্রায় নিঃশব্দে সরে যেত হল সংশ্লিষ্ট উচ্চশিক্ষা কেন্দ্রের ১১ তম প্রতিষ্ঠা দিবসের ২৪ ঘন্টা র মধ্যেই।

কেননা মঙ্গলবার ছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ১১ তম প্রতিষ্ঠা দিবস। আর ঠিক পরেরদিন পদত্যাগপত্র উপাচার্যের। অন্যদিকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের প্রধান অর্ণব সেন চার বছরের জন্য নতুন স্থায়ী উপাচার্য হিসাবে আগামী সপ্তাহে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করতে চলেছে। কিন্তু নতুন উপাচার্যকে দায়িত্ব হস্তান্তরের আগেই এদিন অস্থায়ী উপাচার্যের পদত্যাগ প্রসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী স্থায়ী উপাচার্য অর্ণব সেন বলেন, “জানি না,কেন এমন হল। তবে খবর নিয়ে অবশ্যই জানাব।” তবে অধ্যাপক মহলের প্রশ্ন, দীপককুমার রায় কি তাঁর পুরনো বিভাগে বাংলায় ফিরে একজন অধ্যাপক হয়ে থাকবেন নাকি অন্য রাজ্যে কোন বিশ্ববিদ্যালয়ে আবার উপাচার্যের পদের দৌড়ে শামিল হবেন?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *