সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে জল্পনা ছিল আগেই। এবার সেই সফর সম্পর্কে নিশ্চিত খবর মিলল। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। আগামী সপ্তাহে কলকাতায় সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গী ‘সুপারস্পাই’ অজিত ডোভাল। একইদিনে মোদি-ডোভালের সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে। অপারেশন সিঁদুরের পর এরাজ্যে মোদি, ডোভাল, রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান বেশ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
