আগরকরের কোপে কেরিয়ার শেষ! এখনও ক্ষোভ পুষে রেখেছেন? অবশেষে মুখ খুললেন অশ্বিন

রাজ্য/STATE
Spread the love


অক্টোবরে শেষ হচ্ছে প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের যুগ। তাঁর আমলে সাফল্য এসেছে। আবার বিতর্কও ছিল প্রচুর। অনেক তারকা ক্রিকেটার তাঁর কোপে পড়েছেন। যাঁর মধ্যে আছেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ায় টেস্ট চলাকালীন আচমকা অবসর ঘোষণা করেন তারকা স্পিনার। তার জন্য কি এখনও ক্ষুব্ধ অশ্বিন? অবশেষে মুখ খুললেন আগরকরকে নিয়ে।

সম্প্রতি ইউটিউবে আকাশ চোপড়ার সঙ্গে অতীত অভিজ্ঞতার কথা জানালেন অশ্বিন। আগরকরকে নিয়ে বারবার বিতর্কের ঝড় উঠেছে। ভারতের অনেক ক্রিকেটভক্তের চক্ষুশূল হয়ে উঠেছেন। আসলে প্রধান নির্বাচকের কাজটাই তাই। তাঁর তিনবছরের সময়কালে দু’বার বিশ্বকাপ জিতেছে ভারত। আর অশ্বিন সেটারই প্রশংসা করছেন। ২০২৪-এ বর্ডার-গাভাসকর সিরিজের মাঝপথে অবসর ঘোষণা করেন। যেভাবে তরুণ তুর্কিদের নিয়ে এসে তাঁর উপর চাপ বাড়ানো হচ্ছিল, সেই জন্য এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

তবে অশ্বিন বলছেন, “আগরকর কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জানেন। সিনিয়র প্লেয়ারদের সামলাতে হয়েছে। কাজটা কঠিন ছিল। আমাকেও তাঁর আমলেই বাদ পড়তে হয়েছে। কিন্তু আমি সেগুলো ভুলে বলতে চাই, নির্বাচক কমিটির প্রধান হিসেবে উনি খুব ভালো ছিলেন। তিনি যে সাফল্যগুলো পেয়েছেন, সেগুলো নিয়ে কথা বলা উচিত।”

আকাশ চোপড়াও বলেন, “আগরকর যা বলেছেন, যা করেছেন, সেগুলো করতে সাহস লাগে। আমি জানি, অনেক প্লেয়ারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। কারণ, তাঁরা মনে করেন, তাঁদের সঙ্গে অন্যায় হয়েছে। এমনকী খেলা ছাড়ার ১০-১৫ বছর পরও সেই ক্ষোভ পুষে রেখেছেন। আমি অনেককে চিনি, কিন্তু নাম বলব না। সেখানে অশ্বিন এই পালাবদলের অংশ ছিলেন। আজ তিনি যদি বলেন যে আগরকর ভালো কাজ করেছেন, আমি তা মনে প্রাণে বিশ্বাস করব।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *