ফারুক আলম ও বিধান নস্কর: শীতের সন্ধ্যায় সল্টলেক সেক্টর ফাইভের আইপ্যাকের অফিসের বাইরে তীব্র উত্তেজনা। ইডির গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূলের। আধিকারিকদের লক্ষ্য করে দেওয়া হল ‘জয় বাংলা’ স্লোগান। ‘বিজেপির দালাল’, ‘চোর’ বলেও কটাক্ষ করা হয় আধিকারিকদের। যাতে সন্দেশখালির হামলা কাণ্ডের পুনরাবৃত্তি না হয়, তা নিয়ে সতর্ক ছিল কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তা বলয়ে আধিকারিকদের গাড়িতে ওঠার বন্দোবস্ত করা হয়। পরে ধীরে ধীরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনও সল্টলেকের ওই বহুতলের সামনে অগণিত মানুষের ভিড়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
