আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা দিল্লির! দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি ক্রিকেটার

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা দিল্লির! দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি ক্রিকেটার

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


আইপিএলের নতুন মরশুম শুরুর ঠিক আগেই বড়সড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসে। দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি ক্রিকেটার। দলের মেন্টর পদ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। ফলে টুর্নামেন্ট শুরুর মুখে ব্যাকরুম স্টাফে শূন্যতা তৈরি হল। কিন্তু আইপিএল শুরুর মাত্র দু’সপ্তাহ আগে কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

দিল্লির হয়ে আইপিএল খেলেছেন পিটারসেন। গত মরশুমে তাঁকে মেন্টরের দায়িত্ব দেওয়া হয়। শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত প্লে-অফে উঠতে পারেনি দিল্লি। পঞ্চম স্থানে শেষ করেছিল তারা। সময়ের অভাবই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে পিটারসেন লেখেন, ‘আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব সামলাতে পারব না। এই দায়িত্বের জন্য যে সময় প্রয়োজন, তা দিতে পারব না। দলের সকল ক্রিকেটারকে নতুন মরশুমের জন্য শুভেচ্ছা জানাই।’

আরও পড়ুন:

মেন্টরের পদ থেকে সরে গেলেও আইপিএল থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে রাখছেন না ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক। তিনি জানান, ‘কমেন্ট্রি বক্সে আবার দেখা হবে। আইপিএল বিশ্বের সেরা লিগ, খুব শীঘ্রই আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।’ উল্লেখ্য, ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিযান শুরু করবে দিল্লি।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছিলেন পিটারসেন। সুযোগ পেলে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হতে চান তিনি। তাঁর কথায়, “দীর্ঘতম ফরম্যাটে কাজ করার সুযোগ পেলে অবশ্যই আগ্রহী। ক্রিকেটারদের বোঝাতে চাই, কীভাবে সঠিকভাবে লাল বলের ক্রিকেট খেলতে হয়। কৌশলগতভাবে পরিস্থিতি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, সেই অভিজ্ঞতা ও যোগ্যতা আমার রয়েছে। ক্রিকেটে আমি সমস্ত ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়েই গিয়েছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *