অ্যান্ড্রয়েড ১২ ছাড়া খুলছে না জনগণনার অ্যাপ! ফোন চেয়ে এবার পুরসভা অভিযানে সেনসাস কর্মীরা

অ্যান্ড্রয়েড ১২ ছাড়া খুলছে না জনগণনার অ্যাপ! ফোন চেয়ে এবার পুরসভা অভিযানে সেনসাস কর্মীরা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


অ্যান্ড্রয়েড ১২ ছাড়া ডাউনলোড হচ্ছে না জনগণনার এইচএলও অ্যাপ। এই সমস্যায় জেরবার ২০২৭-এর ভারতের জনগণনার কাজে যুক্ত থাকা কর্মীরা। এবার পুরসভা অভিযানের ডাক দিলেন সেনসাস কর্মী ঐক্য মঞ্চ। অ্যান্ড্রয়েড ফোনের দাবিতে শুক্রবার দুপুর ২টোয় পুরসভা অভিযানে নামতে চলেছেন সেনসাস কর্মীরা। তাঁদের দাবি, হয় সরকারের তরফে অ্যান্ড্রয়েড ১২ মোবাইল ফোন দেওয়া হোক, নয়তো তাদের জনগণনার কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক।

প্রশাসনের অলিখিত নিদান, কমপক্ষে অ্যান্ড্রয়েড টুয়েলভ বা তার উপরে কনফিগারেশন থাকা মোবাইল কিনতে। আর এর পরই জনগণনার কাজে যুক্ত কর্মীদের মধ্যে থেকে ক্ষোভ উঠে আসতে শুরু করেছে। তাঁরা জানিয়ে দিয়েছেন, সরকারি কাজ করতে গেলে ডিভাইস দিতে হবে সরকারকেই। 

আরও পড়ুন:

অ্যান্ড্রয়েড ১২ ছাড়া ডাউনলোড হচ্ছে না জনগণনার এইচএলও অ্যাপ। জেলায় জেলায় ইতিমধ্যেই এই সমস্যায় জেরবার ২০২৭-এর ভারতের জনগণনার কাজে যুক্ত থাকা কর্মীরা। একাধিক জেলায় প্রশাসনের অলিখিত নিদান, কমপক্ষে অ্যান্ড্রয়েড টুয়েলভ বা তার উপরে কনফিগারেশন থাকা মোবাইল কিনতে। আর এর পরই জনগণনার কাজে যুক্ত কর্মীদের মধ্যে থেকে ক্ষোভ উঠে আসতে শুরু করেছে। তাঁরা জানিয়ে দিয়েছেন, সরকারি কাজ করতে গেলে ডিভাইস দিতে হবে সরকারকেই। 

সেনসাস কর্মীদের পুরসভা অভিযানের পোস্টার। ছবি: সংগৃহীত।

জনগণনার জন্য প্রশিক্ষণে একাধিক জটিলতার সম্মুখীন হতে হয়েছে কর্মীদের। ২০২১ -এর আগে যে সকল পুরনো ফোন ছিল তাতে ওই অ্যাপে প্রশিক্ষণ নিতে পারছেন না জনগণনার কাজের দায়িত্বপ্রাপ্তরা। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত স্ব-গননার কাজ চললেও ১৬ই আগস্ট থেকে ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত গৃহ তালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনা রয়েছে। সেখানে ওই অ্যাপেই করতে হবে কাজ। ফলে বিভিন্ন জেলা প্রশাসন জনগণনার কাজে যুক্ত কর্মীদেরকে অ্যান্ড্রয়েড টুয়েলভের উপরে থাকা ফোন কেনার নির্দেশ দিয়েছে। আর এখানেই উঠছে একাধিক প্রশ্ন। জনগণনার বিধিতে পরিষ্কার বলা রয়েছে, অ্যান্ড্রয়েড টুয়েলভের নিচে এইচএলও অ্যাপ সাপোর্ট করবে না। সবে মিলিয়ে কর্মীরা বেঁকে বসলে জনগণনার কাজে সমস্যায় পড়তে পারে প্রশাসন। এখন দেখার, সেনসাস কর্মীদের সমস্যা সমাধানে কী পদক্ষেপ করে সরকার?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *