অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?

রাজ্য/STATE
Spread the love


পার্টির কাজে দিল্লি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে বলে খবর। এইমস সূত্রে জানা গিয়েছে, ৮৭ বছরের বিমান বসুর অক্সিজেনের ঘাটতি হয়েছে। তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, এমনটাই জানিয়েছে বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব। সিপিএম রাজ্য দপ্তরের দায়িত্বে থাকা নেতৃত্বের দাবি, এখন বিমান বসু সুস্থ রয়েছেন, রুটিন চেকআপ চলবে এইমসে।

সূত্রের খবর, দলের একটি কাজে শুক্রবারই কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা। বিমানে থাকা অবস্থায় তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের সোজা পার্টি অফিস, একে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর শরীরে অক্সিজেনের অভাব ঘটেছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপরই পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা জানান, অক্সিজেন দিতে হবে। তৎক্ষণাৎ অশীতিপর সিপিএম নেতাকে ভর্তি করিয়ে অক্সিজেন সিলিন্ডার চালানো হয়।

আরও পড়ুন:

সূত্রের খবর, দলের একটি কাজে শুক্রবারই কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা। বিমানে থাকা অবস্থায় তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের সোজা পার্টি অফিস, একে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর শরীরে অক্সিজেনের অভাব ঘটেছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপরই পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা জানান, অক্সিজেন দিতে হবে। তৎক্ষণাৎ অশীতিপর সিপিএম নেতাকে ভর্তি করিয়ে অক্সিজেন সিলিন্ডার চালানো হয়। তারপর কিছুটা সুস্থ বোধ করেন বিমান বসু। কিন্তু চিকিৎসকরা তাঁকে একদিন পর্যবেক্ষণে রেখেছেন। সম্ভবত শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

আরও জানা গিয়েছে, মাস খানেক আগে দলের কাজে দিল্লি গিয়ে এইমসে রুটিন চেকআপ করিয়েছিলেন বিমান বসু। সেসময় তাঁর শারীরিক অবস্থা ভালোই ছিল। এমনিতে বয়স ৮৭ বছর হলেও বিমানবাবু অত্যন্ত ‘ফিট’। পরিমিত আহার আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাঁর সুস্থতারল চাবিকাঠি। তাই রুটিন চেকআপে কোথাও কোনও অস্বাভাবিকত্ব পাননি চিকিৎসক। তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল, আবার দিল্লি গেলে যেন একবার পরীক্ষা করিয়ে নেন। শুক্রবার তাই বিমানবাবু অসুস্থ হওয়ায় তাঁকে এইমসেই ভর্তি করানো হয়। পার্টির অন্দরের খবর, রুটিন চেকআপ করতে বিমান বসু এইমসে যেতেনই। কিন্তু তাঁর আগেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল। এদিকে, রাজ্য নেতৃত্বে দাবি, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি রুটিন চেকআপের জন্য দিল্লিতে রয়েছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *