অভিরূপ দাস: অভয়ার ন্যায়বিচারের দাবি অক্ষুণ্ণ রেখে আইনি লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁর সহপাঠীদের একাংশ গড়ে তুলেছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর জি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারা ‘অভয়া ফান্ড’ তৈরি করেন। কিছুদিন পর অভিযোগ ওঠে, সেই তহবিলের নামে অর্থ নয়ছয় হচ্ছে। সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে সংগঠনের সভাপতি পদ ছাড়লেন খোদ অনিকেত মাহাতো। বছরের প্রথম দিন, বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্রে মতানৈক্যের কথা গোপন করেননি। সাফ জানিয়েছেন, যেভাবে ফ্রন্টের কাজ চলছে, তা অগণতান্ত্রিক এবং অভয়ার ন্যায়বিচারের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
