অন্ডালে মহিলাকে বিপত্তারিনী পুজোয় বাধা! থানার হস্তক্ষেপে ক্ষমা চাইলেন কটূক্তিকারী

অন্ডালে মহিলাকে বিপত্তারিনী পুজোয় বাধা! থানার হস্তক্ষেপে ক্ষমা চাইলেন কটূক্তিকারী

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বিপত্তারিণী পুজোয় মন্দিরে ঢুকতে বাধা মহিলাকে। বাউরি সম্প্রদায়ের হওয়ায় পুজো দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতেই ক্ষোভে ফেটেন পড়েন ওই মহিলা ও বাউরি সমাজ। শনিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা। পরে ক্ষমা চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অন্ডালের দক্ষিণখণ্ড কালীমন্দিরে বিপত্তারিণী পুজো দিতে গিয়েছিলেন দক্ষিণখণ্ডের প্রিয়াঙ্কা বাউরি। সেই সময় মন্দিরের এক মহিলা সেবাইত বৃদ্ধ জবারানী কবিরাজ তাঁকে মন্দিরে পুজো করতে বাধা দেন। কটূক্তি করেন বলেও অভিযোগ। বিষয়টি নিয়েই ঘটনাস্থলেই প্রতিবাদ জানান, মহিলা। ক্ষোভ প্রকাশ করে তিনি সোশাল মিডিয়ায় ভিডিও করেন। সেই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি পুলিশের নজরে আসে। অন্ডাল থানার পুলিশ মন্দিরের মহিলা সেবাইত জবারানি কবিরাজ ও মন্দির কমিটির সদস্যদের থানায় ডাকে। সেখানেই প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চান ওই বৃদ্ধা।

থানা থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা বলেন, “পুজো দিতে গিয়েছিলাম। আমি বাউরি সম্প্রদায়ের হওয়ার আমাকে বাঁধা দেওয়া হয়। বলা হয় পরের বার থেকে যেন না আসি। মন্দির কি কারও একার? প্রতিবাদ করেছি। বিষয়টি মিটে গিয়েছে। আমাদের সঙ্গে কোনও মন্দিরে এই রকম ব্যবহার না করা হয়।” যাঁর বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ সেই বৃদ্ধা জবারানী কবিরাজ বলেন, “ওই ধরনের কথা বলা আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আর কখনও কাউকে এ ধরনের কথা বলব না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *