কোটি টাকার মাইনে, বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থায় শীর্ষ পদ – জীবনে কোনও কিছুরই অভাব ছিল না তাঁর। কিন্তু কথায় আছে, বাবা-মায়ের ভালোবাসা, মাটির টান এসবের কাছে সবই তুচ্ছ। সেটাই যেন ফের প্রমাণিত হয়ে গেল। দীর্ঘ ২৩ বছরের চাকরি জীবনে ইতি টেনে ভারতে ফিরছেন মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেশবন শানমুগম।
জানা গিয়েছে, মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন কেশবন। মাইক্রোসফট ‘এক্সেল কো-পাইলট’ এবং ‘এজেন্টিক এআই’ ব্যবস্থা তৈরির ক্ষেত্রে প্রধান ভূমিকা তিনিই পালন করছিলেন। বর্তমানে প্রযুক্তির দুনিয়ায় এআই-কে ঘিরে বিপুল বিনিয়োগ ও প্রতিযোগিতা চলছে। এই ‘বিপ্লবে’র সময় নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে কেশবনের কাছে পরিবারই ছিল সবার আগে। পেশাগত সাফল্যের পাশাপাশি বাবা-মায়ের সান্নিধ্যও যে মূল্যবান, সেটাই তিনি প্রমাণ করে দিয়েছেন।
আরও পড়ুন:
সম্প্রতি ‘লিঙ্কডইনে’ নিজের অবসরের কথা ঘোষণা করেন শানমুগম। একটি হৃদয়স্পর্শী পোস্টে তিনি লেখেন, ‘মাইক্রোসফটে ২৩ বছর কাটালাম। বয়স্ক বাবা-মা ভারতে বসবাস করেন। তাঁদের সঙ্গে আরও বেশি সময় কটানোর লক্ষ্যেই আমি অবসর নিচ্ছি।’ তাঁর কথায়, “এক্সেল কো-পাইলট-এর মতো উদ্দীপনাপূর্ণ কাজ এবং মাইক্রোসফটের চমৎকার সহকর্মীদের ছেড়ে আসাটা কঠিন ছিল। তবে পরিবার ও বন্ধুদের সময় দেওয়ার জন্য আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
