২০ দিনের মধ্যেই মিরিকের দুধিয়া ব্রিজ নির্মাণ, নবান্ন থেকে ভারচুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী

২০ দিনের মধ্যেই মিরিকের দুধিয়া ব্রিজ নির্মাণ, নবান্ন থেকে ভারচুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


প্রবল দুর্যোগ, অতিবৃষ্টিতে বালাসন নদীর জল প্রবল বেড়ে যায়। জলের স্রোতে ভেসে গিয়েছিল মিরিকের দুধিয়া বেইলি ব্রিজের একাংশ। যোগাযোগ বন্ধ হয়ে যায় সড়ক পথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক। জলের তীব্র স্রোত হিউমপাইপের অস্থায়ী সেতুর একাংশ ভেঙে নিয়ে চলে যায়। সেই ঘটনার ২০ দিনের মধ্যে মিরিকের ওই দুধিয়ার বেইলি ব্রিজ নির্মাণ হল। আজ, নবান্ন থেকে ওই সেতুর ভারচুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্যরা।

সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় সেই বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিলেন। সেই অস্থায়ী সেতু নির্মাণ শেষ হয়। এই সেতু দ্রুত বানানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেনা জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। সাধারণ মানুষ ওই সেতু চলাচলের জন্য ব্যবহার করতে পারবেন। সেই কথাও জানা গিয়েছে। সাংসদ রাজু বিস্তা দ্রুত সেতু তৈরি ও উদ্বোধনের জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুন মাসে অতি ভারী বৃষ্টি, দুর্যোগে ভয়াল অবস্থা দেখা যায় দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে। বালাসন নদীর জলে ভেসে যায় দুধিয়ার অস্থায়ী সেতুর একাংশ।

জলের তীব্র স্রোত হিউমপাইপের অস্থায়ী সেতুর একাংশ ভেঙে নিয়ে চলে যায়। দুধিয়া হয়ে ১২ নম্বর রাজ্য সড়ক বন্ধ হয়ে যায়। সড়ক পথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক। এরপরই রাজ্যের তরফে সেনাবাহিনীর কাছে বেইলি ব্রিজ তৈরির আবেদন করা হয়। নদীর জলের স্রোত কিছুটা কমলে সেনাবাহিনী কাজ শুরু করে। যুদ্ধকালীন তৎপরতায় বেইলি ব্রিজ নির্মাণ হয়। ওই ঘটনার ২০ দিনের মধ্যেই মিরিকের দুধিয়া ব্রিজ নির্মাণ হল। সেতু চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ফের সহজ হল পাহাড়ে। এমনই মনে করছে পাহাড়ের মানুষজন।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *