১০০০০০’রও বেশি জওয়ান, ইতিহাসে সর্বাধিক আধাসেনা মোতায়েন! অমরনাথ যাত্রা যেন দুর্গ

১০০০০০’রও বেশি জওয়ান, ইতিহাসে সর্বাধিক আধাসেনা মোতায়েন! অমরনাথ যাত্রা যেন দুর্গ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দিনদশেক পর থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। নিরাপত্তা সুনিশ্চিত করতে ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ মোতায়েন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটাই সূত্রের খবর। অমরনাথ যাত্রায় এটাই সর্বকালীন রেকর্ড। যাত্রার ইতিহাসে কোনওদিন এত বিপুল সংখ্যায় আধাসেনা মোতায়েন করা হয়নি। আগামীকাল থেকেই সেনা মোতায়েনের কাজ শুরু হয়ে যাবে। তবে শুধু আঁটসাট নিরাপত্তা নয়, যাত্রার অন্যান্য ব্যবস্থাও যেন সুষ্ঠুভাবে করা যায় সেদিকেও নজর রাখবে এই বাহিনী।

আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এই বহুকাঙ্ক্ষিত তীর্থযাত্রা। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড সূত্রে খবর, এ বছর যাত্রা চলবে টানা ৫৭ দিন ধরে। ২৮ আগস্ট রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে সমাপ্তি ঘটবে এই যাত্রার। দু’টি পথে যাত্রা করতে পারবেন পুণ্যার্থীরা। অনন্তনাগ থেকে ৪৮ কিলোমিটার পাড়ি দিয়ে অমরনাথ পৌঁছনো যাবে। এছাড়া গান্দেরবাল থেকেও পৌঁছনো যাবে ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। দুই পথের এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে বেসক্যাম্প, হিমালয়ের গহীন কন্দরে তুষারলিঙ্গ পর্যন্ত একাধিক জায়গায় বাহিনী মোতায়েন করা হবে। পুণ্যার্থীরা পৌঁছনোর আগেই বাহিনী মোতায়েনের কাজ সম্পন্ন হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে আধ্যাত্মিক আবহে পালিত হবে ‘প্রথম পুজো’। আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে ভগবান শিবের আশীর্বাদ নিয়ে শুরু হবে এই বছরের মহাযজ্ঞ। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব উপত্যকায়। সবমিলিয়ে অন্তত ১ লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন যাত্রার সময়ে। সিএপিএফ ছাড়াও জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা থাকবেন নিরাপত্তারক্ষী বাহিনীতে। মূলত বেশি উচ্চতায় সেনা মোতায়েন করা হবে অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপের দিকে নজর রাখার জন্য।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে কোনও খামতি রাখা হবে না। রাস্তার দুধারে ইতিমধ্যেই লঙ্গর, চিকিৎসা শিবির এবং অস্থায়ী আবাসন তৈরি হয়েছে। প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় তীর্থযাত্রীদের সঙ্গে পর্যাপ্ত গরম জামাকাপড় এবং প্রয়োজনীয় ওষুধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বন্দে ভারত এবং অন্যান্য রেলপথে এবার অনেক বেশি পুণ্যার্থী আসবেন অমরনাথে, এমনটাই অনুমান করা যাচ্ছে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *