বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপোড়েন অব্যাহত। এর মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। বুধবার দুপুরে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ হয় দু’জনের। নানা বিষয়ে কথা হয় তাঁদের। যার মধ্যে রোহিঙ্গা সমস্যার মতো ইস্যুও ছিল।
এদিনের সাক্ষাতের পর হাফিজউদ্দিন জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তা বিভিন্ন সময়ে বদলেছে। অন্যদিকে দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন দুই দেশের মধ্যেকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। পাশাপাশি তিনি হাফিজকে ভারত সফরের আমন্ত্রণও জানান।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
