সরকারি গাড়ি থেকে পদস্থ আধিকারিকেরই টাকা ‘চুরি’, অভিযুক্ত নতুন চালক

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


প্রথমবার বেসরকারি হাসপাতালে বিল মেটানোর সময় দেখেন ব্যাগে রাখা টাকা গায়েব! দ্বিতীয়বার বৈঠকের ফিরে এসেন দেখেন গাড়িতে রাখা ব্যাগে কোনও টাকা নেই। দুই দফায় প্রায় ৫০ হাজার টাকা খোয়ালেন পরিবহণ দপ্তরের পদস্থ আধিকারিক। সরকারি গাড়ি থেকেই টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। তারপর গাড়ির নতুন চালকের বিরুদ্ধে অভিযোগ। এই ব‌্যাপারে নিশ্চিত হতে ওই গাড়ির চালককে তলব করে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দু’টি ঘটনা মিলিয়ে মোট ৪৭ হাজার ৯৬০ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। ওই মহিলা আধিকারিক পুলিশকে জানিয়েছেন, বিভিন্ন বৈঠক ও সম্মেলনে যোগ দেওয়ার সময় তাঁর ব্যাগ গাড়ির ভিতরেই থাকত। ফলে চালক তাঁর ব‌্যাগ থেকে টাকা সরিয়েছে, এমনই সন্দেহ তাঁর।

আরও পড়ুন:

পরিবহণ দপ্তরের মহিলা আধিকারিকের সরকারি গাড়ি থেকে দু’দফায় মোট ৪৭ হাজার ৯৬০ টাকা চুরির অভিযোগ উঠেছে। গাড়ির নতুন চালকের বিরুদ্ধে পূর্ব কলকাতার আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, গত আগস্টে ওই আধিকারিকের ব‌্যাগ থেকে ২৭ হাজার ২৫০ টাকা উধাও হয়ে যায়। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ফি দিতে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর গত সেপ্টেম্বরে দ্বিতীয়বার টাকা চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই দিন একাধিক বৈঠকে যোগ দিতে গিয়ে তাঁর ব্যাগ গাড়িতেই থেকে গিয়েছিল। অভিযোগ, সেই সময় তাঁর পার্স থেকে ২০ হাজার ৭১০ টাকা চুরি হয়ে যায়। দু’টি ঘটনা মিলিয়ে মোট ৪৭ হাজার ৯৬০ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। ওই মহিলা আধিকারিক পুলিশকে জানিয়েছেন, বিভিন্ন বৈঠক ও সম্মেলনে যোগ দেওয়ার সময় তাঁর ব্যাগ গাড়ির ভিতরেই থাকত। ফলে চালক তাঁর ব‌্যাগ থেকে টাকা সরিয়েছে, এমনই সন্দেহ তাঁর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *