শূন্য কাটিয়ে এবার নজর সংখ্যালঘু ভোটে, আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের

শূন্য কাটিয়ে এবার নজর সংখ্যালঘু ভোটে, আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


‘শত্রুপক্ষ’ তৃণমূলের ঘর ভেঙে খান-খান! এহেন পরিস্থিতিতে পার্টি কী সেই ফায়দা তুলে নতুন করে গড়ে উঠছে? এহেন প্রশ্নের জবাব খুঁজতেই বিশেষ অধিবেশন ডাকল সিপিএম। আগামী ৩০ এবং ৩১ আগস্ট কল্যাণীতে হবে বিশেষ এই অধিবেশন। সেখানেই বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বসবে পার্টির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। সেখানে যোগ দেবেন সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবি-সহ পলিটব্যুরোর বেশ কয়েকজন সদস্য।

এখনই সরকারের বিরুদ্ধে পথে নামলে হিতে ফল বিপরীত হতে পারে। নয়া সরকারকে আরও কিছুটা সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আন্দোলনের রূপরেখা নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা

আরও পড়ুন:

বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছর ধরে রাজ্যজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হলেও ভোট ব্যাঙ্কে তার প্রভাব পড়েনি। পাঁচ শতাংশেই আটকে রয়েছে পার্টির জনসমর্থন। বিজেপি বা তৃণমূলের দিকে চলে যাওয়া গরিব মানুষের ভোট ফেরানো যায়নি। তবে আশা জাগিয়েছে দু’টি ঘটনা। প্রথমটি, এবারে নির্বাচনে খাতা খুলতে পেরেছে। বিধানসভায় গিয়েছেন একজন বিধায়ক। দ্বিতীয়ত, ফলতা নির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসা। যা কিছুটা হলেও নেতা-কর্মীদের মধ্যে অক্সিজেন জুগিয়েছে। পার্টির শীর্ষ নেতৃত্ব মনে করছে, রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন না হলে এই ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ করে সংখ্যালঘু ভোটও ফিরবে বলে মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে ঘরে বসে থাকলে হবে না। কিন্তু এখনই সরকারের বিরুদ্ধে পথে নামলে হিতে ফল বিপরীত হতে পারে। নয়া সরকারকে আরও কিছুটা সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আন্দোলনের রূপরেখা নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। আর সেই আলোচনাই হতে পারে বলে সিপিএম সূত্রে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

অন্যদিকে রাজ্য কমিটির বৈঠকের দ্বিতীয় দিনে আরও দু’জনকে কমিটির অন্তর্ভুক্ত করা হল। তাঁরা হলেন কৃষক নেতা মেঘনাথ ভূঁইয়া ও যুবনেতা ধ্রুবজ্যোতি চক্রবর্তী। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবারই সিপিএম রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হয়েছেন মুস্তাফিজুর রহমান রানা। তিনি ডোমকলের সিপিএম বিধায়ক। দলকে শূন্য থেকে এক করেছেন। তারই পুরস্কার হিসাবে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য মুস্তাফিজুর রহমান রানাকে। রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহাকে।  

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *