ছাব্বিশের ভোটের আগে দু’দফায় ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। তা সত্ত্বেও জোট-কাঁটা ওপড়ানো গেল না। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এখন সিপিএমের দ্বন্দ্ব পুরোপুরি মেটেনি বলে সূত্রের খবর। শরিক ফ.ব-র দাবি ছিল ২৫ টি আসন। তার মধ্যে ২২টি আসন ইতিমধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এমনকী বেশি জট থাকা বিভিন্ন জেলার আটটির মধ্যেও ৫টি আসনই আদায় করে নিয়েছে নরেন চট্টোপাধ্যায়ের দল। তবে সবচেয়ে জটিলতা দেখা দিয়েছিল কলকাতার শ্যামপুকুর আসন নিয়ে। আর এই দাবি আদায়ের পথেই শরিকের সবচেয়ে বড় দল সিপিএমকে রক্তাক্ত অতীতের কথা মনে করিয়েছে ফরওয়ার্ড ব্লক। সেই আবেগে ভর করেই কলকাতার শ্যামপুকুর আসনটি ছেড়ে দেওয়া হয়েছে ফ.ব-কে।
এই বিষয়ে আরও খবর
সাতের দশকে ফরওয়ার্ড ব্লকের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা হেমন্ত বসুর খুন হন কলকাতার বুকে। তাঁর নামেই বর্তমান দলের সদর দপ্তর – সেন্ট্রাল অ্যাভিনিউর হেমন্ত বসু ভবন। শোনা যায়, তাঁর হত্যাকাণ্ডের নেপথ্যে সিপিএমের হাত ছিল।
আরও পড়ুন:
সাতের দশকে ফরওয়ার্ড ব্লকের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা হেমন্ত বসুর খুন হন কলকাতার বুকে। তাঁর নামেই বর্তমান দলের সদর দপ্তর – সেন্ট্রাল অ্যাভিনিউর হেমন্ত বসু ভবন। শোনা যায়, তাঁর হত্যাকাণ্ডের নেপথ্যে সিপিএমের হাত ছিল। তখনও যদিও সিপিএম রাজ্যের ক্ষমতায় আসেনি। তার আগেই এমন হত্যাকাণ্ডে ফ্রন্ট শরিকদের মধ্যে যথেষ্ট বিবাদ, বিতর্ক হয়েছিল সেসময়। ২০২৬ সালের ভোটযুদ্ধে ফের সেই ইতিহাস এসে দাঁড়াল।
ফরওয়ার্ড ব্লক যে কটি আসন দাবি করেছিল, তার মধ্যে অন্যতম ছিল উত্তর কলকাতার শ্যামপুকুর আসনটি। কিন্তু বামেদের বক্তব্য ছিল, এই আসনটিতে সিপিএমই প্রার্থী দেবে। সূত্রের খবর, দিন কয়েক আগে প্রার্থী তালিকা আলোচনার সময় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি নরেন চট্টোপাধ্যায় ফ্রন্ট চেয়ারম্যানের কাছে জানতে চান, শ্যামপুকুর আসনটি নিয়ে কী ভাবনা তাঁদের। তাতে বিমান বসু জবাব দেন, ওই আসনে সিপিএমের দীর্ঘদিনের কমরেডকেই প্রার্থী করার পরিকল্পনা রয়েছে। আসলে সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম চাননি, কলকাতার কোনও আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়তে।
এসব জেনে ক্ষুব্ধ হন নরেনবাবু। সাতের দশকে হেমন্ত বসু হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে বলেন, শ্যামপুকুরে কার রক্ত ঝরেছিল মনে আছে? কীভাবে সিপিএম এই আসনের দাবিদার হয়? এরপর আর বিমান বসু তর্ক বাড়াননি। ফলাফল, এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে ফরওয়ার্ড ব্লককে। এই আসন মহিলা সংরক্ষিত। তাই ঝুমা দাস নামে একজনকে প্রার্থী করা হচ্ছে। বৃহস্পতিবার আলিমুদ্দিন থেকে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণার সময়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বা ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় – কাউকেই দেখা যায়নি।
আরও পড়ুন:
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
