দেশের প্রথম জিওসিনক্রোনাস অরবিট আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো। প্রাকৃতিক বিপর্যয় চিহ্নিত করতে এবং আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে এই উৎক্ষেপণ এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার কাছে। কিন্তু সেই উপগ্রহ উৎক্ষেপণের আগে ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণনকে দেখা গেল তিরুমালা মন্দিরে। স্যাটেলাইটের মডেল নিয়ে তিনি পৌঁছে গেলেন পুজো দিতে।
আগামী ৪ সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে EOS-05 উপগ্রহ। এই প্রথমবার জিওসিনক্রোনাস অরবিট থেকে পৃথিবী পর্যবেক্ষণ করবে ভারতীয় স্যাটেলাইট। শুক্রবার ভোররাত ২.৫৫ মিনিটে উপগ্রহ উৎক্ষেপণ করা হবে বলে আগেই জানানো হয়েছিল ইসরোর তরফে। তারপরই প্রভু ভেঙ্কটেশ্বরের চরণে পুজো দিতে তিরুমালা মন্দিরের যান ইসরো চেয়ারম্যান। তাঁর হাতে ছিল GSLV-F17 রকেট এবং EOS-05 উপগ্রহের মডেল। সেগুলি অর্পণ করা হয় প্রভু ভেঙ্কটেশ্বরের চরণে।
আরও পড়ুন:
VIDEO | Tirumala, Andhra Pradesh: ISRO chief V Narayanan visits Tirumala temple forward of the launch of Superior Earth Statement Satellite tv for pc-05 aboard GSLV-F17 on September 4.
(Full video obtainable on PTI Movies – https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/crFKHKqJUu
— Press Belief of India (@PTI_News) September 2, 2026
দর্শনের পর ইসরো চেয়ারম্যানকে বেদ আশীর্বচনম শোনানো হয়। মন্দির কর্তৃপক্ষ পবিত্র বস্ত্র দিয়ে সম্মান জানান ইসরো চেয়ারম্যানকে। তাঁর হাতে তুলে দেওয়া হয় শ্রীভরি তীর্থ প্রসাদ। মিশনের সাফল্য কামনায় পুজো দেন ইসরো চেয়ারম্যান। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই মহাকাশ অভিযানে বড় ধাক্কা খেয়েছিল ইসরো। পিএসএলভি-সি৬২ রকেটের মাধ্যমে ১৬টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের শুরুতে সব ঠিক থাকলেও আচমকা তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা যায়। মহাকাশে চিরতরে হারিয়ে গিয়েছে ১৬টি উপগ্রহ।
সেই ব্যর্থতার ধাক্কা সামলে প্রায় সাত মাস পরে নতুন মিশন শুরু করছে ইসরো। EOS-05 উপগ্রহের মাধ্যমে নানা কোণ থেকে পৃথিবীর ছবি তোলা যাবে। রিয়েল টাইম এই ছবির মাধ্যমে যেমন প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সংকেত পাওয়া যাবে, তেমনই প্রতিরক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য় মিলবে। কৃষি, আবহাওয়া সম্পর্কিত তথ্যও সংগ্রহ করা যাবে এই ছবি থেকে। গুরুত্বপূর্ণ এই মিশনের আগে মন্দিরে গেলেন ইসরো চেয়ারম্যান। তবে এই প্রথম নয়, ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েও তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে ছুটে গিয়েছিলেন ডঃ ভি নারায়ণন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
