মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের

মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মদ খেয়ে রাস্তায় মারামারি! জীবনে বিতর্কের কমতি নেই। বাদ পড়েছিলেন ইংল্যান্ডের টেস্ট দল থেকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অবশ্য অধিনায়ক হিসেবেই ফিরে আসেন বেন স্টোকস। তবে সেই ম্যাচ শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংরেজ ক্রিকেটার। আর কোনও থ্রি লায়ন্সের হয়ে নামবেন না স্টোকস। নটিংহ্যামে ম্যাচ চলাকালেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্টোকসের অবসরের কথা ঘোষণা করে দেয়।

২০১১ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় স্টোকসের। ২০১৩ সালের ডিসেম্বরে অ্যাশেজে টেস্ট অভিষেক হয়। ২০২২ সালের এপ্রিলে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পান। সবমিলিয়ে ৪৪টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ১২২টি টেস্ট। রান ৭২৪৩। উইকেট ২৪৬টি। এছাড়া স্টোকস খেলেছেন ১১৪টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি। রান যথাক্রমে ৩৬৪৩ ও ৫৮৩। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ৮৪ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেন। কে ভুলতে পারে স্টোকসের ব্যাটে লেগে চার হওয়ার সেই মুহূর্ত।

অবশেষে থ্রি লায়ন্সের জার্সিতে সফর শেষ হল স্টোকসের। ৩৫ বছর বয়সি স্টোকস চতুর্থ দিনের খেলা শুরুর আগে সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানান। সেখানে আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছি, সেটা পরে বলব। কিন্তু এই দল এবং তোমাদের জন্য আমি বারবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। এবার আমার সামনে শেষ লড়াই করার সুযোগ। আমার শুধু একটাই অনুরোধ, তোমরাও নিজেদের সবটুকু দাও। ম্যাচের ফল যাই হোক না কেন, আমি শুধু চাই মাঠ ছাড়ার সময় যেন মনে হয়, এই দল শেষ দুই দিনে নিজের একশো ভাগ উজাড় করে দিয়েছে।” তবে ম্যাচে স্টোকস মাত্র ১৫ রানে আউট হন।

উল্লেখ্য, সম্প্রতি বিরাট বিতর্কে জড়ান বেন স্টোকস। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, পানশালায় মদ্যপানের পর এক রাগবি প্লেয়ারের সঙ্গে মারামারিতে জড়ান। ঘটনাটি ঘটে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট জয়ের পর। সেলিব্রেশন করতে লন্ডনের পানশালায় যান স্টোকস, আটকিনসনরা। জানা গিয়েছে, প্রচুর মদ্যপানের পর ইংল্যান্ডেরই রাগবি প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়ান দুই ক্রিকেটার। কিন্তু ঘটনা ওই পানশালাতেই শেষ হয়নি। পরে রাস্তায় মারামারির ঘটনা ঘটে। স্টোকসের আচমকা অবসরের কারণ হিসেবে সেটাকেই মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *