ভরসন্ধ্যায় টাইগার শ্রফের গাড়িতে ‘গুলিবৃষ্টি’ বিষ্ণোই গ্যাংয়ের! জখম ২, কেমন আছেন অভিনেতা? 

রাজ্য/STATE
Spread the love


ভরসন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলা। তাঁর গাড়ি লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। মুম্বই পুলিশ সূত্রে খবর, সুস্থ রয়েছেন অভিনেতা। 

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় খেলতে গিয়েছিলেন অভিনেতা। ঘড়ির কাঁটায় ৭ টা নাগাদ ফিরছিলেন তিনি। সেই সময় পুষ্পা পার্কের কাছে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালায়। কমপক্ষে ৫ রাউন্ড গুলি চলেছে বলে খবর। জখম হন অভিনেতার গাড়ি চালক ও এক রিক্সাচালক। খবর পেয়েই ঘটনাস্থলে যায় মুম্বই পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তদন্তকারীরাই জানিয়েছেন, অভিনেতা সুস্থ রয়েছেন। এদিকে ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। ঠিক কী নীলনকশা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন:

উল্লেখ্য, বিষ্ণোই গ্যাং ভারতের একটি অন্যতম কুখ্যাত এবং সুসংগঠিত অপরাধী চক্র। যার প্রধান গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, আসল নাম বলকরণ ব্রার। বর্তমানে জেলবন্দি তিনি। কিন্তু সেখানে বসেই একের পর এক হামলার ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার সলমন খানের উপর হামলা হয়েছে। সম্প্রতি রোহিত  শেট্টির বাড়িতেও গুলি চলে। তাঁর কাছ থেকে দাবি করা হয়েছিল মোটা টাকা। এবার নিশানায় টাইগার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *