‘ভণ্ড শিবভক্তির আড়ালে সাইকো’, দুর্নিবারের বিছানায় জল ঢেলে ফের বিতর্কে জীতু

স্বাস্থ্য/HEALTH
Spread the love


‘বিগ বস বাংলা’র অন্দরমহলে কিছু না কিছু ঘটনা দিনরাত ঘটেই চলেছে। আর তা নিয়ে অনুরাগীদের মধ্যে নিত্যদিন চলছে জোর আলোচনা। যেমন বর্তমানে জীতুকে নিয়ে চলছে চর্চা। মনামীর গায়ে বল ছোড়া নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের সমালোচিত জীতু।

এবার অবশ্য দ্বন্দ্ব জীতুর ‘চিরশত্রু’ দুর্নিবারের সঙ্গে। এবার তাঁর বিছানায় জলে ঢেলে দিলেন ‘অপরাজিত’। বলে রাখা ভালো, সম্প্রতি ক্যাপ্টেন হয়েছেন দুর্নিবার। তারপর থেকেই নাকি তেলে বেগুনে জ্বলে ওঠে জীতু। ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পরই জীতু দুর্নিবারকে জানিয়ে দেন ক্যাপ্টেন রুমে তাঁকে একাই ঘুমোতে হবে। বিছানায় কোনওভাবে নিরঞ্জনকে ঘুমোতে দেওয়া যাবে না। যদি তা করেন দুর্নিবার সেক্ষেত্রে বিছানায় জল ঢেলে দেওয়ার হুমকি দেন জীতু। তাঁর যুক্তি, যেহেতু ক্যাপ্টেন তাই ওই ঘরে থাকার অধিকার একমাত্র দুর্নিবারের।

আরও পড়ুন:

তবে তা সত্ত্বেও ক্যাপ্টেনের বিছানায় দুর্নিবার এবং নিরঞ্জন শুয়েছিলেন। তখন এক বালতি জল এনে বিছানায় ঢেলে দেন জীতু। প্রতিবাদে সরব হয়ে ওঠেন ঘরে থাকা প্রায় সকলেই। ভরত থেকে মনামী, নন্দিনী – সকলেই সমালোচনা করেন। রাজবীরও প্রতিবাদও করেন। এই কাজটি মোটেও ঠিক করেননি জীতু, তা স্পষ্ট জানান রাজবীর। এই ঘটনায় জীতুর বিরুদ্ধে সমালোচনায় সরব নেটিজেনরা। মনামী এবং দুর্নিবারকে ‘টার্গেট’ করায় তাঁকে হিংসুটে বলে দুষছেন কেউ কেউ। আবার কেউ কেউ ভণ্ড শিবভক্ত বলেও তোপ দাগছেন। তা সত্ত্বেও নিজের কাজ নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই জীতুর। তাঁর দাবি, নিয়ম ভাঙলে এই কাজ প্রয়োজন ভবিষ্যতে আবার করবেন। যদিও এর আগে ক্যাপ্টেন নিরঞ্জনের সঙ্গে একই বিছানায় ঝিলম, দুর্নিবার সকলকে ঘুমোতে দেখা গিয়েছিল। সেই সময় কোনও প্রতিবাদ করেননি জীতু। তাই অনেকেই মনে করছেন যেহেতু জীতু এবং দুর্নিবারের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়, সে কারণেই এমন কাজ করেছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *