বেঙ্গালুরু থেকে রাতে ফিরেছিল, সকালে বাড়ির কাছেই আমবাগানে পরিযায়ী শ্রমিকের দেহ!

বেঙ্গালুরু থেকে রাতে ফিরেছিল, সকালে বাড়ির কাছেই আমবাগানে পরিযায়ী শ্রমিকের দেহ!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বাড়ি ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই মৃতদেহ মিলল এক পরিযায়ী শ্রমিকের! বেঙ্গালুরুতে ওই যুবক কাজের সূত্রে গিয়েছিলেন। বাড়ির অদূরে আমবাগানে তাঁর দেহ পাওয়া গিয়েছে! মৃতের নাম দীপেন্দু দাস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিরঘই পঞ্চায়েতের পিপলান এলাকায়। খুন নাকি অন্য কিছু? সেই প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

২৮ বছর বয়সী ওই যুবক বেঙ্গালুরুতে কাজ করছিলেন। শুক্রবারই তিনি বাড়ি ফিরেছিলেন। পরিবার সূত্রে দাবি, দীপেন্দুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃতের মামা মনোজ বিশ্বাস, এবং সন্তোষ দাসদের দাবি, দীপেন্দু একটি সংস্থার হয়ে বেঙ্গালুরুতে ভূমিকম্পরোধক কেবলের কাজ করতেন। শুক্রবার রাতেই তিনি পিপলানে নিজের বাড়িতে ফেরেন। মায়ের সঙ্গে দেখা করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মধ্যরাত পর্যন্ত দীপেন্দুর কোনও খোঁজ মেলেনি। বারংবার মোবাইলে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। শেষপর্যন্ত আজ, শনিবার সকালে বাড়ি থেকে মাত্র প্রায় ২০০ মিটার দূরের একটি আমবাগান থেকে দীপেন্দুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের লোকজন।

মৃতের দুই মামার দাবি, “দীপেন্দুকে খুন করা হয়ে থাকতে পারে। মৃতদেহের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। ভাগ্নের মোবাইল ফোন ভালো করে পরীক্ষানিরীক্ষা করলেই মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে উঠে আসবে! বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পরই কেউ ওকে ডেকে নিয়ে যায়।” জানা গিয়েছে, দীপেন্দু কাউকে নিজের বাইক বন্দক দিয়েছিলেন। সেই বাইকও ছাড়াতে যাওয়ারও কথা ছিল। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রায়গঞ্জ থানার আইসি সন্দীপ চক্রবর্তী বলেন,”প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *