বিধায়কের হস্তক্ষেপে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকল বেশ কয়েকজন মহিলার। তারপরেই কৃতজ্ঞতা জানাতে অন্নপূর্ণার ভাঁড়ে মিষ্টি নিয়ে বিধায়কের বাড়িতে হাজির হলেন মহিলারা। প্রযুক্তিগত সমস্যার কারণে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছিলেন না কয়েকজন মহিলা। বিষয়টি দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই হস্তক্ষেপ করেন তিনি। প্রয়োজনীয় ফর্ম পূরণ করে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপরই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। টাকা ঢোকায় খুশি মহিলারা।
টাকা পাওয়ার পর প্রতীকী টাকা জমানোর অন্নপূর্ণা ভাঁড়ে মিষ্টি নিয়ে বিধায়কের বাড়িতে পৌঁছে যান উপভোক্তা মহিলারা। বিধায়কের হাতে মিষ্টি তুলে দিয়ে কৃতজ্ঞতা জানান তাঁরা। উপভোক্তাদের দাবি, সমস্যার কথা জানানোর পর বিধায়কের উদ্যোগেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। এরপর টাকা ঢোকায় খুশি তাঁরা। একইসঙ্গে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মহিলারা।
আরও পড়ুন:
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনাও সামনে এসেছে। দিকে দিকে হচ্ছে বিক্ষোভ। আবার অন্নপূর্ণার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হচ্ছে মিছিলও। এদিনের ঘটনা সেই আবহে অন্য ছবি তুলে ধরল। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে কোথাও কোথাও উপভোক্তাদের অসুবিধা হচ্ছে। তবে যোগ্য প্রত্যেক মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
