বিকেলে ফের বৃষ্টি, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া!

বিকেলে ফের বৃষ্টি, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


শুক্রবার বিকেলে বৃষ্টিতে ভিজেছে মহানগর ও সংলগ্ন জেলাগুলি। আজ, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায়। পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওড়িশার উপর। রাজস্থান, ছত্রিশগড়ের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। যার জেরে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়াও পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিকেল বা সন্ধ্যা নাগাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ঝড়-বৃষ্টিতে পারদ স্বাভাবিকের নিচে নেমেছে। কলকাতাতে বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার। আজও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে।

অন্যদিকে উত্তরবঙ্গে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।  রবিবার, সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *