যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে বহিরাগতদের হামলার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করতে চলেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সব সিসি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবার শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হবে। বুধবার রাতের ঘটনায় যাদবপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হচ্ছে।
সূত্রের খবর, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনও প্রতিনিধিকে তদন্ত কমিটিতে রাখা হচ্ছে না। জামা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিতে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য, কলকাতার আরও একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অন্য এক বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তা। এই কমিটিই সব ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্টের অভিযোগ। শিক্ষক-পড়ুয়াদের দাবি মেনে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সূত্রের খবর, যাদবপুরের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভবনের সামনে আগুন ধরিয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার জন্য ক্যাম্পাসের সব সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
