মেরিকার নিউ ইয়র্কে আরএসএসের বিরুদ্ধে প্রতিবাদের নামে দেশের জাতীয় পতাকার অপমান। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সংঘ প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের আগে দেশের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর পাশাপাশি খলিস্তানপন্থী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার রাতে এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। জানিয়েছেন, “দেশের জাতীয় পতাকার অপমানের চরম মূল্য দিতে হবে।”
স্থানীয় সময় শনিবার দুপুর ২টো নাগাদ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সভা করেন সংঘপ্রধান মোহন ভগবত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৬ হাজার মানুষ। তবে সেই অনুষ্ঠানের আগে ব্যাপক বিক্ষোভ দেখায় একদল মানুষ। ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি জাতীয় পতাকার চরম অবমাননা করা হয়। রবিবার রাতে সেই ঘটনার ভিডিও শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। যেখানে দেখা যায়, সভাস্থলের বাইরে একদল বিক্ষভকারী জাতীয় পতাকা পায়ে বেঁধে তেরঙ্গার অপমান করছে। পতাকা ছিঁড়ে টুকরো করার পাশাপাশি খলিস্তানপন্থী স্লোগান দেওয়া হয়। এই ঘটনার পালটা কড়া সুরে বার্তা দেন রিজিজু। তিনি লেখেন, ‘আমি বারবার বলে এসেছি, আপনারা আরএসএস, বিজেপি বা সরকারের সমালোচনা করুন। কিন্তু কোনওভাবেই আমাদের দেশের পতাকা বা দেশকে অপমান করবেন না। অন্যথায়, এর চড়া মূল্য দিতে হবে আপনাদের।’
