পুজোর মুখে বাড়ল রাজ্য ও কলকাতা পুলিশ কর্মীদের রেশন ভাতা, কত টাকা মিলবে মাসে?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


পুজোর মুখে ওয়েস্ট বেঙ্গল ও কলকাতা পুলিশের নিচুতলার পুলিশ কর্মীদের রেশন ভাতা বাড়াল রাজ্য সরকার। আগে মাসে ১৫০০ হাজার টাকা পেতেন পুলিশ কর্মীরা। এবার থেকে এই ক্ষেত্রে মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা। অক্টোবরের ১ তারিখ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

সাধারণত রাজ্য ও কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর/সার্জেন্ট বা তার নিচের পদমর্যাদার পুলিশ কর্মীরা মাসে রেশন ভাতা পান। এতদিন মাসে তাঁরা এক হাজার পাঁচশো টাকা পেতেন। এবার মাসিক দুই হাজার টাকা রেশন ভাতা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের যে সকল পুলিশ কর্মী (সাব-ইন্সপেক্টর/সার্জেন্ট পদমর্যাদা বা তার নিচের পদমর্যাদার) বর্তমানে মাসিক ১,৫০০ (এক হাজার পাঁচশ) টাকা হারে রেশন ভাতা পাচ্ছেন। তাঁদেরকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে মাসিক ২,০০০ (দুই হাজার) টাকা হারে রেশন ভাতা প্রদান করা হবে।’

আরও পড়ুন:

এ দিকে পুজো মরশুমের জন্য সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিলেরও নির্দেশ জারি করা হয়েছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালিপুজো ও ছটপুজোর জন্য ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কোনও ছুটি মঞ্জুর হবে না। এই মর্মে সমস্ত জোনের আইজি, সিপি, এসপি স্তরের আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *