পুজোর আগেই সরকারি বাসে সিসিটিভি-জিপিএস! মহিলা নিরাপত্তায় বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

পুজোর আগেই সরকারি বাসে সিসিটিভি-জিপিএস! মহিলা নিরাপত্তায় বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


পুজোর আগে রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। নতুন সরকারি বাস, সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’, বন্ধ রুটে ফের বাস পরিষেবা, সরকারি বাসে জিপিএস-সিসিটিভি, বেআইনি অটো-টোটো ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অভিযান— একের পর এক ঘোষণা করেন তিনি। পাশাপাশি আগের সরকারের আমলে পরিবহণ দপ্তরে দুর্নীতির অভিযোগ তোলেন মন্ত্রী। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন।

মঙ্গলবার বারাকপুরে বারাকপুর-এসপ্ল্যানেড নতুন সরকারি বাস রুটের উদ্বোধন করেন অর্জুন সিং। এরপর জানান, প্রায় ২ কোটি টাকা দামের অত্যাধুনিক বাস ইতিমধ্যেই পরিষেবায় নেমেছে। পুজোর আগেই আরও ইলেকট্রিক, সিএনজি ও শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় নামবে। কেন্দ্রের কাছে আরও ১,০০০ বাস চাওয়া হয়েছে। এস-১১ রুটের পাশাপাশি ৮৫ নম্বর ও এমএন-৫-সহ বন্ধ রুটেও ফের বাস চালুর আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে পর্যটনের জন্য ওপেন-হুড ডাবল ডেকার বাস চালুর পরিকল্পনার কথাও জানান। মহিলা যাত্রীদের নিরাপত্তায় সব সরকারি বাসে জিপিএস, সিসিটিভি ও টোল-ফ্রি নম্বর চালু হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনও আয়সীমা বা যোগ্যতার শর্ত ছাড়াই সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’ চালু হচ্ছে। দু-চার দিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হবে বলে জানান মন্ত্রী। এরপর পরিবহণ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে অর্জুনের দাবি, আগের সরকারের আমলে সরকারি বাসের টায়ার ও যন্ত্রাংশ চুরি হয়েছে। ভালো বাসের যন্ত্রাংশ খুলে বিক্রি করে পুরনো টায়ার লাগানো হয়েছে। এই অপচয় বন্ধ করা গেলে পরিবহণ ব্যবস্থাকে লাভজনক করা সম্ভব।

আরও পড়ুন:

এছাড়া বেআইনি অটো নিয়েও কড়া বার্তা দেন তিনি। অভিযোগ, এক রুটের পারমিটে অন্য রুটে গাড়ি চলছে, নির্ধারিত সংখ্যার বহু বেশি অটো নামানো হয়েছে এবং সিন্ডিকেট চালকদের কাছ থেকে প্রতিদিন টাকা তুলছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে রুটের পারমিট সেই রুটেই গাড়ি চলবে। বেআইনি অটো-টোটো ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলবে।

নির্মল ঘোষকে নিশানা করে মন্ত্রীর অভিযোগ, অভয়া হত্যা মামলায় মৃতদেহ পাচার, মণীশ শুক্লা হত্যা এবং লটারির টিকিট দখল-সহ একাধিক মামলায় নির্মল ঘোষের ভূমিকা রয়েছে। হুঁশিয়ারির সুরে বলেন, “নির্মল ঘোষ বাঁচবেন না। ঋতব্রত তৃণমূলে যান বা পাকিস্তানের তৃণমূলে যান, আমাদের কিছু যায় আসে না। উনি ধরা পড়বেন। যাবেন কোথায়?”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *