পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বাঙালির হাতে ছোট্ট ছুটি মানেই দিঘা-পুরী কিংবা দার্জিলিঙের উদ্দেশে বেরিয়ে পড়া। এক জীবনে ঠিক কতবার যে পুরী যাওয়া হয়েছে, তা বোধহয় অনেকেই ঠিকমতো হিসাব কষে বলতেও পারবেন না। তবে এবার পুজোর ছুটিতে পরিকল্পনা না হয় করুন একটু অন্যরকম। জগন্নাথের দর্শনের আগে জলে, জঙ্গলে না হয় কাটান একটি রাত। কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে বুনো হাতিরও।

কথা হচ্ছে ভুবনেশ্বরের চন্দকা-ডাম্পারা নিয়ে। ভুবনেশ্বর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই জঙ্গল। এটি আসলে হাতির আবাসস্থল। এছাড়া নানারকমের পাখির দেখাও মিলতে পারে। এই অভয়ারণ্যের মধ্যেই রয়েছে দেরাস বাঁধ। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জলাধার ঘুরে দেখতে পারেন। চাইলে আপনি জঙ্গলে জিপ সাফারি করতে পারেন। দেরাস থেকে গোদিবাড়ি পর্যন্ত জিপ সাফারিতে সময় লাগবে ১-২ ঘণ্টা। জঙ্গলের মধ্যে হাইকিং করে বাঁধের ধারেও পৌঁছতে পারেন। জিপের বদলে সাইকেল ভাড়াও নিতে পারেন। বাঁধের ধারে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ালেও মন্দ লাগবে না। এছাড়া ওয়াচটাওয়ারে উঠে গোটা এলাকা দেখতে পারেন। সবমিলিয়ে ছোট্ট ছুটি জমে যাবে।

আরও পড়ুন:

Chandaka-Dampara-Wildlife-Sanctuary

চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে পৌঁছবেন চন্দকা-ডাম্পারায়?

  • হাওড়া থেকে ট্রেনে চড়ে ভুবনেশ্বর কিংবা কটকে পৌঁছন। সেখান থেকে গাড়িভাড়া নিয়ে সোজা চলে যেতে পারেন চন্দকা-ডাম্পারায়।
  • কলকাতা থেকে গাড়ি চড়ে সড়কপথে জলেশ্বর, ভদ্রক হয়ে ভুবনেশ্বরের পৌঁছে যেতে পারেন। সেখান থেকে সোজা চন্দকা পৌঁছতে পারেন।

এখানে দু’টি নেচার ক্যাম্প রয়েছে দেরাস এবং গোদিবাড়ি। সেখানেই আপনি রাত্রিবাস করতে পারেন। তাই আর দেরি করবেন না। পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করুন আজই।

Chandaka-Dampara-Wildlife-Sanctuary-1

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *