৪ জুন মুক্তি পেলে রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির প্রথমদিনে বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে। সিনেমার সাফল্য কামনায় শ্রী অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিলেন জাহ্নবী। তারকা বা ‘ভিআইপি’ তকমা দূরে সরিয়ে গাড়ি ব্যবহার না করে খালি পায়ে মন্দিরে পৌঁছান শ্রীদেবী কন্যা। গরমকে উপেক্ষা করেই পাহাড়ের ৩,৫৫০টি সিঁড়ি হেঁটে উঠেছেন জাহ্নবী কাপুর। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু, ঘোর বাস্তব। জাহ্নবী বরাবরই আধ্যাত্মিক। যে কোনও ছবি মুক্তির আগে বা প্রয়াত মায়ের স্মৃতিতে পুজো দিতে ছুটে যান তিরুপতিতে।
সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে জাহ্নবী তিরুপতি মন্দিরে বিয়ের ইচ্ছেপ্রকাশও করেছিলেন। তাই জাহ্নবীর মতো একজন ভক্তের পক্ষে কয়েক হাজার সিঁড়ি বেয়ে মন্দিরে উঠাই তো স্বাভাবিক তা বললে অত্যুক্তি হবে না। সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল সই মুহূর্ত। ঢিলেঢালা গোলাপি পোশাকে ক্যামেরাবন্দি জাহ্নবী। তাঁর সঙ্গে ছিলেন টিমের সদস্যরাও। মন্দিরে যাওয়ার পথে নারকগে উৎসর্গ করে প্রার্থনাও করেন অভিনেত্রী। ৩,৫৫০টি সিঁড়ি বেয়ে ওঠার মাঝে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের যাত্রা শুরু করেন। সাধারণ পুণ্যার্থীদের মতোই ভক্তিভরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে জাহ্নবীর পুজো দেওয়ার ভাবনায় মুগ্ধ নেটভুবন। মন্দিরে পুজো দেওয়ার পর প্রসাদও গ্রহণ করেন অভিনেত্রী।
আরও পড়ুন:
అలిపిరి మెట్ల మార్గం ద్వారా తిరుమల శ్రీవారిని దర్శించుకున్న హీరోయిన్ #Janhvikapoor #Peddi pic.twitter.com/AGvWfrQE6X
— Sreenivas Gandla (@SreenivasPRO) June 4, 2026
Wishing for the grand success of #Peddi
Actress #JanhviKapoor climbed the Tirumala hills on foot by way of the Alipiri footpath to hunt the blessings of Lord Venkateswara. 🙏✨ pic.twitter.com/Dwd3IdrGUa
— cinee worldd (@Cinee_Worldd) June 4, 2026
সমাজমাধ্যমে আরও একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। সেখানে অবশ্য একেবারে সাবেক সাজে নজর কেড়েছেন জাহ্নবী। পুজো দেওয়ার সময় তাঁর পরনে ছিল বেগুনি সিল্কের শাড়ি, সঙ্গে মানানসই গয়না, কোমরবন্ধনি, কপালে ছোট্ট টিপ। ছিমছাম সাজে অভিনেত্রীর মার্জিত লুকের প্রশংসায় অনুগামীরা। উল্লেখ্য, এই মন্দিরের সঙ্গে তাঁর এক অদ্ভুত আত্মিক টান রয়েছে জাহ্নবীর। মা শ্রীদেবীর হাত ধরেই ছোটবেলায় বহুবার এখানে এসেছেন। এখনও মায়ের স্মৃতি জীবন্ত করে তুলতে আর নিজের মানসিক শান্তির খোঁজে প্রতি বছর অন্তত একবার তিরুপতি বালাজির দর্শনে ছুটে আসেন কাপুর তনয়া।
#JanhviKapoor visits #TirumalaTirupati temple to supply prayers forward of #Peddi’s launch.#Celebs pic.twitter.com/e5Hl4BP0Ef
— Filmfare (@filmfare) June 4, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
