‘ককরোচ’ আন্দোলনের পর প্রথমবার, জেন জির ‘মন কি বাত’ শুনতে কলেজ ক্যাম্পাসে মোদি

রাজ্য/STATE
Spread the love


দেশজুড়ে জেন জির মধ্যে উন্মাদনা জাগিয়েছে ককরোচ জনতা পার্টি। নিটের প্রশ্নফাঁসের বিরোধিতায় সিজেপির আন্দোলন সাড়া ফেলেছে গোটা দেশের তরুণ প্রজন্মের মধ্যে। এবার জেন জিকে কাছে টানতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সিজেপি প্রতিবাদের পর এই প্রথমবার জেন জির সামনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। স্রেফ বক্তৃতা দেওয়া নয়, কলেজ ক্যাম্পাসে বসে জেন জি’র প্রশ্ন-মতামতও শুনবেন তিনি।

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকে ভারতে শুরু হয় তরুণদের বিক্ষোভ। গোটা দেশের চর্চায় উঠে আসে জেন জি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবি থেকে একচুল নড়েনি তারা। অথচ পুরো আন্দোলনটাই ছিল মোটের উপর শান্তিপূর্ণ। পরে শিক্ষামন্ত্রীর ইস্তফার পরে আন্দোলন শেষ হয়। কিন্তু সেই সময় থেকেই জেন জি-কে নিয়ে চর্চার শেষ নেই দেশে। আন্দোলনের পর থেকেই জেন জি’কে কাছে টানতে উদ্যোগী হয়েছে বিজেপি। দলের পদাধিকারী হিসাবেও এমন কিছু ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে যারা জেন জির মধ্যে বিজেপির প্রতি সদর্থক মানসিকতা তৈরি করতে পারে।

আরও পড়ুন:

স্রেফ বিজেপি নয়, কেন্দ্র সরকারকেও জেন জি’র কাছে আকর্ষণীয় করে তুলতে চাইছেন মোদি। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীদের ডিউটি দেওয়া হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের কথা শোনার। সেই সঙ্গে পড়ুয়াদের জন্য সরকার কী করছে, শিক্ষা ব্যবস্থার উন্নতিতে, বেকার সমস্যা দূর করতে সরকার কী পদক্ষেপ করেছে, সেসব তুলে ধরা হবে পড়ুয়াদের সামনে। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রীদের সোশাল মিডিয়া পারফরম্যান্সেও উন্নতি করতে বলা হয়েছে বলে খবর। পোস্ট করা, রিচ বাড়ানোর দিকে মন দিচ্ছেন মন্ত্রীরা। 

এহেন পরিস্থিতিতে জেন জির মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে যাবেন মোদি। কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে বক্তৃতা দিতে পারেন তিনি। তারপর কলেজের পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রী কিছুক্ষণ কথা বলবেন। পড়ুয়াদের সমস্যা এবং মতামত শুনবেন। উল্লেখ্য, ককরোচ আন্দোলনের সময়ে একাধিকবার জেন জির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রথমবার সশরীরে সাক্ষাৎ করবেন তরুণ প্রজন্মের সঙ্গে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *