একদিনে ৫ সোনা-সহ ১৪ পদক, নয়া নজির দীপ্তি-সিমরনের, প্যারা এশিয়াডে দাপট ভারতের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


প্যারা এশিয়ান গেমসে সোনার দিন ভারতের। একদিনে ঝুলিতে এল ১৪টি পদক। যার মধ্যে ৫টি সোনা। যার মধ্যে স্প্রিন্টে নয়া নজির গড়লেন দীপ্তি। ফের দেশের নাম উজ্জ্বল করলেন সিমরন। লং জাম্পের পর হাই জাম্পেও সোনা জিতলেন নিশাদ কুমার। সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা ৩৫। আছে ষষ্ঠ স্থানে।

জাপানের নাগোয়ায় প্যারা এশিয়াডের দ্বিতীয় দিনে সোনা জিতলেন দীপ্তি জীবনজি, প্রণব সুরমা, সিমরন শর্মা, নিশাদ কুমার এবং দেনভেন্দর কুমার। এঁদের মধ্যে দীপ্তি ৪০০ মিটার দৌড়ের টি২০ ইভেন্টে সোনা জিতেছেন। সেই সঙ্গে নতুন রেকর্ড গড়েছেন। ২৩ বছর বয়সি অ্যাথলিট ৫৬.৩৬ সেকেন্ডে দৌড় শেষ করেন। যা প্যারা এশিয়াডে রেকর্ড। এরপর ডিসকাসে সোনা জেতেন প্রণব সুরমা। এফ ৫১-৫৩ ইভেন্ট ১১.৬৬ মিটার দূরত্বে ডিসকাস ছুড়ে এশিয়ান রেকর্ড গড়েছেন তিনি। এই ইভেন্টেই রুপো পেয়েছেন ভারতের রামরতন সিংহ।

আরও পড়ুন:

এরপর ২০০ মিটার টি১২ ইভেন্টে ভারতকে সোনা এনে দেন সিমরন। ফাইনালে তিনি দৌড় শেষ করেন ২৪.৮০ সেকেন্ডে। যা প্যারা এশিয়াডের নতুন রেকর্ড। এই ইভেন্টে ব্রোঞ্জও এসেছে ভারতের ঝুলিতে। দিনের চতুর্থ সোনা জিতেছেন নিশাদ। ছেলেদের হাইজাম্পের টি৪৭ ইভেন্টে সোনা জিতেছেন তিনি। প্রথমদিন লং জাম্পেও সোনা জিতেছিলেন। এবারই প্রথম লং জাম্পে নেমেছিলেন। সেখানে সোনাজয়ের পর হাই জাম্পে ২.০৪ মিটার লাফান। এটাও গেমস রেকর্ড।

দিনের পঞ্চম সোনাটি এনে দিলেন দেনভেন্দর। ছেলেদের ডিসকাস থ্রোয়ের এফ ৪৩/৪৪ ইভেন্টে ৪৯.৭১ মিটার ছুড়ে সোনা জিতেছেন তিনি। এই ইভেন্টে তিনটে পদকই ভারত জিতেছে। রুপো রাকেশ ও ব্রোঞ্জ প্রদীপ কুমার জিতেছেন। সব মিলিয়ে এদিন ৫ সোনা ছাড়াও ৬ রুপো ও ১৩ ব্রোঞ্জ জিতেছে। গতবার ২৯টি সোনা নিয়ে ভারত পঞ্চম স্থানে ছিল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *