উত্তরের কবিমুখ

উত্তরের কবিমুখ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মানসী কবিরাজ

জন্ম মুর্শিদাবাদের বহরমপুরে। পড়াশোনা মালদা আর কলকাতায় মিলিয়ে মিশিয়ে। ইঞ্জিনিয়ার হিসেবে বিএসএনএলে চাকরি করতেন। স্বেচ্ছাবসর নিয়েছেন। পেশার সূত্রে শিলিগুড়িতে এসে স্থায়ী বসবাস। কবিতা লেখা শুরু লিটল ম্যাগাজিনের হাত ধরে। তারও আগে অবশ্যই স্কুল ম্যাগাজিনে। উত্তরবঙ্গ সংবাদ সহ নানা নামী পত্রিকায় লেখালেখি। কবিতার পাঁচটি এবং গদ্যের একটি বই প্রকাশিত। পেয়েছেন রূপশালী স্মারক সম্মাননা ও রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী স্মৃতি পুরস্কার। আলসেমি খুবই প্রিয়। এছাড়া বই পড়ার পাশাপাশি, নিখাদ আড্ডাটাও প্রাণপ্রিয়। ইতিবাচকভাবে পিএনপিসি’ও (পরনিন্দা পরচর্চা)। অবসর জীবনে সাহিত্য সাধনাতেই সবচেয়ে বেশি মন দিতে চান। আর ঘোরাঘুরিতে। ইচ্ছে, কলমের সুবাদে প্রিয় উত্তরবঙ্গকে যতটা সম্ভব সবার সামনে বেশি করে তুলে ধরা।

ডুয়ার্স

 

সমস্ত প্রতিশ্রুতি থেকে সরে যায় খেলাদের রং

যেভাবে ধানখেত থেকে সরে যায় বর্ষার ছায়া

যেভাবে গজলডোবা থেকে সরে যায় পরিযায়ী আবহ-সুবাস

পাতায় পাতায় জমে ধুলোর পরত

জঙ্গলে ছোপ ছোপ চিতা…

অসতর্ক রক্তের খেলা

শালপাতা জুড়ে

খিদেদের চোখমুখ আঁকে;

ডিএসএলআর ক্যামেরায় লেন্স জুম হয়

শীতকাল মজে যায়

আদিবাসী নাচ উৎসবে!

জঙ্গলের রানি

নিজেই নিজেকে লেখে…

কেটে ফেলা গাছের শিকড়ে

ইতস্ততভাবে…

The put up উত্তরের কবিমুখ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *