White-Collar Terror Module | টেরর মডিউলের সঙ্গে যোগ! জম্মু ও কাশ্মীরে আটক হরিয়ানার মহিলা চিকিৎসক

White-Collar Terror Module | টেরর মডিউলের সঙ্গে যোগ! জম্মু ও কাশ্মীরে আটক হরিয়ানার মহিলা চিকিৎসক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হোয়াইট-কলার টেরর মডিউলের সঙ্গে জড়িত সন্দেহে হরিয়ানার এক মহিলা চিকিৎসককে জম্মু ও কাশ্মীরে আটক করা হল। ওই চিকিৎসক অনন্তনাগে সরকারি মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল অনন্তনাগের মালাকনাগ এলাকায় ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে প্রিয়াঙ্কা শর্মা নামে ওই চিকিৎসককে আটক করেছে। তিনি আদতে হরিয়ানার রোহতকের বাসিন্দা। জিএমসি অনন্তনাগের প্রাক্তন কর্মী আদিলকে গ্রেপ্তারের পর প্রিয়াঙ্কা শর্মার নাম উঠে আসে। কল ডিটেলস খতিয়ে দেখে এবং টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওই মহিলা চিকিৎসকের ভাড়াবাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, শুক্রবার রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলি হরিয়ানায় অভিযান চালিয়ে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ তিনজনকে আটক করে। ওই দুই চিকিৎসক লাল কেল্লার কাছে বিস্ফোরণে নিহত গাড়ির চালক উমর নবির ঘনিষ্ঠ। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এনআইএ-র সহায়তায় স্পেশাল সেল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক – মহম্মদ এবং মুস্তাকিমকে নুহ থেকে আটক করেছে। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *