What’s Muhammad Yunus doing now

What’s Muhammad Yunus doing now

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


নির্বাচনের পর বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। গত ১৬ ফেব্রুয়ারি নিয়ম অনুযায়ী পূর্ববর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস পদত্যাগ করেন। দীর্ঘ ১৮ মাস অন্তবর্তী সরকারের প্রধান ছিলেন এই নোবেলজয়ী। ইস্তফা দেওয়ার পর এখন কী করছেন তিনি?

আরও পড়ুন:

জানা গিয়েছে, মীরপুরে ‘ইউনুস সেন্টার’ নামে তাঁর যে ‘নন-প্রফিট’ সংস্থাটি রয়েছে, সেখানেই তিনি ফিরে গিয়েছেন। শুরু করেছেন কাজকর্মও। সমাজমাধ্যমে এই নিয়ে সংস্থাটি একটি পোস্টও করেছে। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার পর ইউনুস তাঁর পূর্বের দায়িত্বে ফিরে এসেছেন। তাঁকে অভ্যর্থনা জানানো হয়েছে।’ ইউনুসকে স্বাগত জানাতে তাঁকে ফুলের তোড়াও উপহার দেন তাঁর সহকর্মীরা। প্রাক্তন প্রধান উপদেষ্টা শীঘ্রই তাঁর সরকারি বাসভবন ছেড়ে দেবেন। সূত্রের খবর, চলতি মাসের শেষ থেকেই তিনি ঢাকার গুলশানে বসবাস করতে শুরুল করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালে গণবিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট পতন হয় তাঁর সরকারের। এরপর ৮ আগস্ট অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্বভার নেন ইউনুস। তবে ক্ষমতায় এসে ভারত-বিরোধিতার পথেই তিনি হাঁটেন।

আরও পড়ুন:

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। বহু বছর পর বিপুল জনসমর্থনে ক্ষমতায় ফিরেছে বিএনপি। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসেছেন খালেদা পুত্র তারেক রহমান। বিদায়বার্তায় ইউনুস বলেন, “বাংলাদেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মৌলিক অধিকারের যে অনুশীলন শুরু হয়েছে, তা যেন বন্ধ না হয়।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *