West Bengal Voter Listing | দ্রুত গতিতে ‘বিবেচনাধীন’ ভোটারদের নাম নিষ্পত্তি! কবে প্রকাশ হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট?

West Bengal Voter Listing | দ্রুত গতিতে ‘বিবেচনাধীন’ ভোটারদের নাম নিষ্পত্তি! কবে প্রকাশ হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা (West Bengal Voter Listing) সংশোধনের (SIR) কাজে গতি এসেছে। ৭০৫ জন বিচারক দিন-রাত এক করে বিচারাধীন ভোটারের তালিকা খতিয়ে দেখে নিষ্পত্তি করছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বর্তমানে প্রতিদিন প্রায় দুই লক্ষ করে ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি করা হচ্ছে। বুধবার পর্যন্ত মোট ২৩ লক্ষ ৩০ হাজার নামের ফয়সালা হয়েছে। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে কমিশন। সিইও (CEO) দফতর আশাবাদী যে, এই গতি বজায় থাকলে ভোটের আগেই সমস্ত কাজ শেষ করা সম্ভব হবে। এই পরিস্থিতিতে আগামিকাল বিশেষ বৈঠক ডাকলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে বৈঠক হবে।

রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজার নামও ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল। ভোটে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছিলেন। বুধবার সিইও দফতর নিশ্চিত করেছে যে, তাঁর নামের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ‘বিবেচনাধীন’ তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। তবে ট্রাইব্যুনাল কবে কীভাবে গঠিত হবে তা সম্পর্কে কিছু জানা যায়নি।

নির্বাচন কমিশন রাজ্যে মোট ৪৭৮ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য থাকছেন এক জন করে সাধারণ পর্যবেক্ষক, যাঁরা বুধবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছেন। কমিশন কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বুথ দখল বা ছাপ্পা ভোট তো বটেই, এমনকি বুথ সংলগ্ন এলাকায় ভোটারদের ভয় দেখালে বা হুমকি দিলেও সংশ্লিষ্ট কেন্দ্রে পুনর্নির্বাচন হতে পারে।

এক নজরে নির্বাচনী তথ্য:

  • ভোটের তারিখ: ২৩ এপ্রিল (১৫২টি আসন) এবং ২৯ এপ্রিল (১৪২টি আসন)।
  • ফল প্রকাশ: ৪ মে।
  • বর্তমান ভোটার পরিসংখ্যান: যোগ্য ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন।
  • বিবেচনাধীন ভোটার: ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *