West Bengal SIR | ভোটার তালিকা সংশোধনে জট কাটল হাইকোর্টে! ওডিশা-ঝাড়খণ্ড থেকে আসছেন জুডিশিয়াল অফিসাররা

West Bengal SIR | ভোটার তালিকা সংশোধনে জট কাটল হাইকোর্টে! ওডিশা-ঝাড়খণ্ড থেকে আসছেন জুডিশিয়াল অফিসাররা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার জটিলতা কাটাতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

সূত্রের খবর, গত ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির যে সংখ্যাটি সামনে এসেছিল, সেটিকেই চূড়ান্ত বলে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বাকি বিচার বিভাগীয় (জুডিশিয়াল) অফিসারদের লগ-ইন আইডি তৈরি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জমা পড়া সমস্ত নথি, যা এখনও আপলোড করা হয়নি, তা বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে কমিশনকে আপলোড করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের (Supreme Court docket) নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের কাজের তদারকির ভার দেওয়া হয়েছে বিচার বিভাগের ওপর। সেই লক্ষ্যে ঝাড়খণ্ড এবং ওডিশা থেকে জুডিশিয়াল অফিসারদের আনা হচ্ছে। তাঁদের আবাসন ও খাবারের সুবন্দোবস্ত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে ওই দুই রাজ্যের হাইকোর্টের সম্মতির অপেক্ষায় থাকায় তাঁদের আসার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এখন থেকে বিধানসভা ভিত্তিক কাজের অগ্রগতির রিপোর্ট প্রতিদিন কলকাতা হাইকোর্টকে জমা দেবে কমিশন। সোমবার থেকেই নথিপত্র যাচাই ও অসঙ্গতি নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। প্রধান বিচারপতির এই কড়া নজরদারিতে ভোটার তালিকা সংশোধনের কাজ দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *