West Bengal Climate Replace | উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে! ঝড়বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, জেনে নিন ওয়েদার আপডেট…

West Bengal Climate Replace | উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে! ঝড়বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, জেনে নিন ওয়েদার আপডেট…

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে। দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া (West Bengal Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়, শিলাবৃষ্টির প্রভাব বাড়বে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সাত জেলায়। মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জায়গায়। দুইবঙ্গেই ঝড়-বৃষ্টির প্রভাব থাকবে রবিবার পর্যন্ত। তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নীচে নামতে পারে বলে অনুমান আবহবিদদের। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন, পরিষ্কার আকাশ এবং তাপমাত্রা বাড়বে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়াড ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain) সতর্কতা রয়েছে। কলকাতায় মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে এদিন থেকে শুরু হচ্ছে আইপিএল। সন্ধ্যায় ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ঝড়-বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *